২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা সহায়তায় গুগল গ্লাস

২০১৩ সালে বাজারে ‘গুগল গ্লাস’ আনে মার্কিন টেক জায়ান্ট গুগল। প্রত্যাশা অনেক থাকলেও তেমন সাড়া জাগাতে পারেনি এই ডিভাইস। তবে এবার এই গুগল গ্লাস নিয়ে অন্যরকম তথ্য দিয়েছে একদল গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

গুগল গ্লাসের মাধ্যমে প্রতিনিয়ত মানবদেহের ভিতরে ‘অরগানস-অন-চিপস’ পরীক্ষাকালে অঙ্গগুলো পর্যবেক্ষণ করার উপায় বের করেছে ওই গবেষকদল। আর সেক্ষেত্রে ব্যবহারকারীকে সেখানে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই।

‘অরগান-অন-এ-চিপ’ হচ্ছে একটি বহুমুখী ‘৩ডি মাইক্রোফ্লুইডিক সেল কালচার চিপ’, যা সবগুলো অঙ্গ এবং অঙ্গ সিস্টেমের মনস্তাত্ত্বিক, যান্ত্রিক কার্যক্রম প্রতিফলন করে থাকে। এই প্রযুক্তি বিজ্ঞানীদের মানবদেহের ক্ষুদ্র অঙ্গ যেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণ দরকার সেগুলোতে পরীক্ষা চালাতে সহায়তা করে।

সম্প্রতি 'সাইন্টিফিক রিপোর্টস'-এ প্রকাশিত হওয়া গবেষণা প্রতিবেদনের সূত্রমতে, গবেষকরা এমন সফটওয়্যার এবং হার্ডওয়্যার বানিয়েছেন যার মাধ্যমে তারা বাইরে যখন বিভিন্ন কাজ করবেন তখনও উচ্চ প্রযুক্তির গ্লাস তাদের পরীক্ষার পর্যবেক্ষণ করতে পারবে। গুগল গ্লাসের মাধ্যমে ওই দলটি রিমোটের সাহায্যে চিপযুক্ত যকৃত এবং হৃদপিণ্ড নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই প্রযুক্তি ভাল্ভের মাধ্যমে হৃদপিণ্ড নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বিদায় জানাবে বলে মনে করছেন তারা।

নতুন এই সফটওয়্যারটি চিকিৎসাক্ষেত্রে ডাক্তার এবং গবেষকদেরকে ঝুঁকিপূর্ণ পরীক্ষার কাজে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।