২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের 'স্পেসশিপ'-এর নতুন ভিডিও

মার্কিন যুক্তরাষ্ট্রের কুপার্টিনো-তে নির্মানাধীন অবস্থায় অ্যাপলের স্পেসশিপ আকৃতির প্রধান কার্যালয়ের ভবন। সম্প্রতি প্রকাশ হয়েছে নির্মাণাধীন এই ভবনের আরও একটি ভিডিও, আর এটিও ধারণ করা হয়েছে ড্রোন থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

ভবনটির নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকারের বাঁকানো কাচ। নির্মাণকাজ শেষে থাকবে ২৮ লাখ বর্গফুট অফিস স্পেইস, যেখানে ১২ হাজার কর্মী কর্মরত থাকবেন। এ ছাড়াও ১ হাজার আসনবিশিষ্ট আন্ডারগ্রাউন্ড অডিটোরিয়াম, কর্মীদের জন্য ১০ হাজার বর্গফুট আকারের একটি ফিটনেস সেন্টার এবং প্রায় ১১ হাজার গাড়ি পার্কিং সুবিধাসম্পন্ন দুটি গ্যারেজ। এই গ্যারেজগুলোতে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মাধ্যমে প্রবেশ করা যাবে।

এ ছাড়া কার্যালয় প্রাঙ্গণে প্রবেশের জন্যেও আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ ব্যবহৃত হবে, যার ফলে বাইরে থেকে গোপনে প্রবেশ প্রায় অসম্ভব হবে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

গুজব প্রচলিত আছে যে, অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রস্তাবিত এ ভবনের নির্মানকাজ পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক নিজেও ড্রোন থেকে ধারণ করা ভিডিও-এর সহায়তা নিয়ে থাকেন।