২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস ঠেকাতে সাইবার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড-এর সাইবার স্কোয়াড্রনগুলো প্রয়োজনে ইসলামিক স্টেইট-এর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের আমন্ত্রণে সাড়া দেবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড একটি সংরক্ষিত সামরিক বাহিনী যারা দেশে ভেতরেই অবস্থান করে আর দেশের প্রয়োজনে অগ্রসর হয়। মার্কিন সাইবার আক্রমণ আর প্রতিরক্ষায় ১২০টি সাইবার স্কোয়াড্রন গঠন প্রক্রিয়ার এটি মূল অংশ বলে জানিয়েছে রয়টার্স।

অ্যাশ কার্টার বলেন, "ইরাক ও সিরিয়ায় আইএসআইএস-এর পরাজয় অবিলম্বে নিশ্চিত করা প্রয়োজন এবং আমরা তা করবো। এ লক্ষ্যে আমরা যে ধরনের সাইবার কর্মকাণ্ড পরিচালনা করছি তাতেও এ ধরনের ইউনিটগুলো অংশ নিতে পারবে।"

এই স্কোয়াড্রন বর্তমানে কোনো আক্রমণাত্মক সাইবার অভিযানে জড়িত না থাকলেও ভবিষ্যতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য ন্যাশনাল গার্ড ইউনিটগুলোকে ব্যবহার করা হলে তা বেসরকারি খাতের সাইবার বিশেষজ্ঞদের সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে অভিমত ব্যক্ত করেন কার্টার।

২০১৫ সালে এর ২৬২তম স্কোয়াড্রনের কাজের মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্নোহোমিশ কাউন্টি পাবলিক ইউটিলিটি ডিসট্রিক্ট-এর উপর একটি গবেষণা অন্তর্ভূক্ত ছিল।

প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে দিয়ে সাইবার অপারেশন চালালে প্রায় দেড় লাখ ডলারের বাজেট প্রয়োজন পড়ে, সেই তুলনায় ২৬২তম স্কোয়াড্রনের মাধ্যমে স্রেফ ২০ হাজার ডলারেই কাজটি করা সম্ভব- বলেছেন স্কোয়াড্রনের উপ প্রধান কেনেথ ব্রোকার্স।