২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র 'ভয়েস কন্ট্রোলড' স্পিকার আনল অ্যামাজন

মানুষের ঘরবাড়িতে ব্যাক্তিগত সহযোগী হিসেবে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামজনের পণ্য ব্যবহারে তাদেরকে আগ্রহী করতে 'ইকো ডট' নামে নতুন স্পিকার এনেছে প্রতিষ্ঠানটি। ছোট আকৃতির নতুন এই স্পিকার অ্যামাজনের আগের 'ইকো' স্পিকারেরই ক্ষুদ্র সংস্করণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

ক্ষুদ্র আকৃতির 'ভয়েস কন্ট্রোলড' এই স্পিকারটি কেনার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে অ্যামাজন। ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন এই স্পিকারটি কেবল আগের 'ইকো' স্পিকার বা 'আমাজন ফায়ার টিভি'-এর সঙ্গে কথা বলেই অর্ডার করা যাবে।

নতুন এই 'ইকো ডট' পেতে হলে গ্রাহকের অবশ্যই 'ইকো' স্পিকার অথবা 'আমাজন ফায়ার টিভি স্টিক' থাকতে হবে। বর্তমানে সীমিত সংখ্যক 'ইকো ডট' বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন। আর অ্যামাজনের 'প্রাইম মেম্বাররা' অ্যালেক্সা ভয়েস শিপিং এর মাধ্যমে এই স্পিকারটি পেতে পারেন।

স্পিকারটি পেতে গ্রাহককে ইকো স্পিকার বা অ্যামাজন ফায়ার টিভি ব্যবহার করে বলতে হবে, "'ডট' অ্যালেক্সা, একটি ইকো অর্ডার করুন।"

বড় আকৃতির ব্লুটুথ স্পিকারের মত দেখতে এই ইকো-তেও বিল্টইন স্পিকার রয়েছে। চাইলেই স্পিকারটির নিচের অংশ খুলে ফেলা যায়। এতে স্পিকারটি দেখতে আরও ছোট মনে হয়। আর এই ইকো ডট অন্য স্পিকারের সঙ্গে জুড়ে দেওয়া যায়। ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই স্পিকারে স্পটিফাই-এর মতো সার্ভিসগুলো থেকে গান শোনা যেতে পারে বলেও জানায় ইনডিপেনডেন্ট।