২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিকা ঠেকাতে নেমেছে গুগল

জিকা ভাইরাস ছড়ানো বন্ধে জন্য ইউনিসেফ-কে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

ব্রাজিলে অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মানো শিশুদের সঙ্গে এই ভাইরাসটির যোগসূত্র খাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে-- জানিয়েছে বিবিসি। ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জিকা ভাইরাস নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরী সতর্কতা জারী করে।

গুগল জানিয়েছে,  তাদের এই অনুদান সতর্কতা বাড়াতে, মশার সংখ্যা কমানো এবং প্রতিষেধক বানাতে সহায়তা করবে। একটি ব্লগপোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়, "আজকে গুগলের প্রকৌশলীরা আছেন যারা ইউনিসেফের সঙ্গে ডেটা বিশ্লেষণ করতে, ভাইরাসটি কোথায় ছড়িয়েছে তার ম্যাপ বানাতে আর এই প্রতিরোধে কাজ করছে।"

প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ডেটা সংগ্রহ করতে ওপেন সোর্স সফটওয়্যার বানাচ্ছেন। তাদের লক্ষ্য যেন এর মাধ্যমে জিকা কীভাবে ছড়াচ্ছে তা শনাক্ত করতে আবহাওয়া বা ভ্রমণ তথ্যের মতো তথ্য সংগ্রহ করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাসকে বিশ্বের জন্য একটি ঝুকি হিসেবে বিবেচনা করেছে। এমনকি কিছু ক্ষেত্রে একে ইবোলা'র মতো গুরুত্ব দেওয়া হচ্ছে।

কিন্তু ইবোলার সঙ্গে পার্থক্য এখানেই যে, ইবোলার আক্রমণের সময় ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ মানে জলদি চিকিৎসা এর ব্যবস্থা করা গিয়েছিল, আর জিকা ভাইরাস-এর ক্ষেত্রে ভাইরাসের সঙ্গে মাইক্রোসেফালি সম্পর্কের উপরই গবেষণা চলছে।

শিশুরা যখন ছোট মাথা নিয়ে জন্ম নেয় তখন তাদের মস্তিষ্ক পরিপুর্ণ হতে পারে না, একেই মাইক্রোসেফালি বলা হয়।