২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে রাসবেরি পাই ৩

স্বল্পমূল্যে কম্পিউটার তৈরিতে খ্যাত ব্রিটিশ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান রাসবেরি পাই। ইতোমধ্যেই ব্রিটিশ প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কম্পিউটার বিক্রি করার তকমা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 09:14 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

এর আগে ৮০ লাখ কম্পিউটার বিক্রি করে এই রেকর্ডটি ছিল আরেক ব্রিটিশ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যামস্টার্ড পিসিডব্লিউ-এর দখলে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই রাসবেরি পাই তাদের থেকে বেশি কম্পিউটার বিক্রি করে নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে রাসবেরি পাই প্রকল্পের প্রতিষ্ঠাতা ইবেন আপ্টন। তিনি বলেন “আমরা বলছি, আমাদের এটাই যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া কম্পিউটার।”

প্রতিষ্ঠানটির সর্বশেষ কম্পিটার রাসবেরি পাই ৩ উন্মোচন করার পরই প্রতিষ্ঠানটি এই মাইলফলক পাড়ি দিতে সক্ষম হয়। নতুন রাসবেরি পাই ৩ -তে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির ৬৪বিট প্রসেসর। এছাড়াও এতে বিল্ট-ইন ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারিতেই রাসবেরি পাই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে নির্মাতারা। একইদিনে অনলাইন স্টোরে পাওয়া যাবে ৩৫ মার্কিন ডলার মূল্যের এই কম্পিউটারটি। তবে, ওইদিন মাত্র ১০০টি রাসবেরি পাই ৩ বাজারে ছাড়া হবে।

রাসবেরি পাই ৩ এর কার্যক্ষমতা পাই ২ এর তুলনায় ৫০ শতাংশ বেশি। আর এই ছোট কম্পিউটারটি আকারে ‘অনেক বেশি ছোট’। এ বিষয়ে আপ্টন বলেন, “এটিই প্রথম পাই যেটি আপনি টিভির পেছনে লাগিয়ে রাখতে পারবেন এবং সেটি সম্পূর্ণভাবে ভুলে যেতে পারেন।”

৯-১১ বছর বয়সীসহ অনেকেই এই কম্পিউটার নিয়ে বেশ উৎফুল্ল বলে জানিয়েছেন তিনি।