২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে 'জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬'

স্কুল-শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬। ৮ র্মাচ থেকে শুরু হওয়া এর আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে শুরু হয়েছে নিবন্ধন। কুমিল্লা, টাঙ্গাইল ও ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

ঢাকা অঞ্চলের নিবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে, টাঙ্গাইল অঞ্চলের নিবন্ধন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে এবং কুমিল্লা অঞ্চলের নিবন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় চলছে। এতে আগ্রহী যে কেউ নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড/বেতন রশিদ/ফলাফল বিবরণীর যে কোনো একটি নিয়ে আসতে হবে। নিবন্ধন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা র্পযন্ত।

দেশের হাইস্কুল শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ২০১৫ সাল থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রতিযোগিতায় প্রোগ্রামিংয়ের পাশাপাশি আইসিটি কুইজও অর্ন্তভুক্ত থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টার র্পযন্ত শিক্ষার্থীদের জন্য এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশের ১৬টি জেলা শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামি ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় র্পযায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন র্সোস নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগতিায় কোডর্মাশাল এবং র্পাটনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।