শেষ হলো মিল্কি ওয়ে’র গ্যাস জরিপ
নক্ষত্র উৎপন্ন হওয়ার উপাদান এর মধ্যে ঘনত্ব ও শীতল গ্যাস বেশ জরুরী। আর এই উপাদানগুলোর একটি পূর্ণাঙ্গ মানচিত্র বের করেছেন জ্যোতির্বিদরা।
অ্যাপেক্স টেলিস্কোপ আটাকামা মরুভূমির প্রায় ৫ কিলোমিটার থেকে মহাকাশে যতদূর পর্যন্ত দেখতে পারে, তার একটি ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বেতার আর অবলোহিত তরঙ্গের মধ্যকার তেজস্ক্রিয়তা ব্যবহার করে দক্ষিণ আকাশ থেকে এই নমুনা নেওয়া হয়েছে।
‘আটকামা পাথফাইন্ডার এক্সপেরিমেন্ট’ নামের পরীক্ষায় ১২ মিটার দৈর্ঘ্যের অ্যাপেক্স টেলিস্কোপ ব্যবহার করা হচ্ছে। এই টেলিস্কোপের মূল্য যন্ত্রগুলো হচ্ছে- ২৯৫টি সেন্সর আর লার্জ বলোমিটার ক্যামেরা।
এই নতুন ম্যাপ এর নাম দেওয়া হয়েছে ‘এটলাসগাল’, যার পুরো মানে হচ্ছে- অ্যাপেক্স লার্জ এরিয়া সার্ভে অফ দ্য গ্যালাক্সি। এই ম্যাপটি ১৪০ ডিগ্রী লম্বা এবং তিন ডিগ্রী চওড়া।
এই জরিপে অন্যান্য টেলিস্কোপের মাধ্যমে উত্তর মিল্কি ওয়ে’র ডেটাও নেওয়া হয়েছে। কিন্তু গ্যালাকটিক সেন্টার থাকার কারণে দক্ষিণ অংশের প্রতি বিজ্ঞানীদের বিশেষ আগ্রহ জন্মায়।
ইউরোপিয়ান সাউদার্ন অবসারভেটরি (ইএসও)-এর লিওনার্দো টেস্টি জানান, “অ্যাটলাসগাল আমাদের ছায়াপথে তারার সঙ্গে তারার সম্পর্কের নতুন চেহারা খুঁজে বের করার সুযোগ করে দিল।”
তিনি আরও বলেন, “নতুন বৈজ্ঞানিক ব্যাখার ফলে আমরা সে ডেটা পেয়েছি, সেগুলো নতুন উদ্ভাবনীতে বিশেষ অবদান রাখবে।”
অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা চাইলে ইএসও-এর ওয়েবসাইট থেকে অ্যাটলাসগাল ম্যাপের ডেটা ডাউনলোড করতে পারবেন এবং এই ম্যাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স জার্নাল এ প্রকাশ করা হয়েছে।
