২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন শার্পকে কিনল ফক্সকন?

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয় অ্যাপলের প্রধান পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। কিন্তু কেন শার্পকে কিনতে আগ্রহী হল প্রতিষ্ঠানটি? এর উত্তরে পাঁচটি কারণ উল্লেখ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

আইফোন

বর্তমানে ফক্সকন অ্যাপলের অধিকাংশ আইফোন ‘অ্যাসেম্বল’ করছে। এখন এরই সঙ্গে আইফোনের জন্য স্ক্রিন সরবরাহ করতে চায় তারা। আর এখন অ্যাপলের আইফোনের স্ক্রিন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে শার্প।

বৈচিত্র্য

ফক্সকন তাদের ব্যাবসায় ভিন্নতা আনার লক্ষ্যে কম লাভের আর উন্নত মানের পণ্য উৎপাদনে ঝুঁকছে। এক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদনে নির্ভরতা কমাতে আর স্ক্রিন-উৎপাদনের ব্যবসা শুরু করতে শার্প এর ডিসপ্লে প্রযুক্তি থেকে সহায়তা পাবে প্রতিষ্ঠানটি।

ব্র্যান্ড

যেহেতু ফক্সকন নিজেদের ব্র্যান্ডের নামের কোনো পণ্য উৎপাদন করে না, তাই প্রতিষ্ঠানটিকে  ভালভাবে পরিচিতি দেওয়ার জন্যই শার্পের মতো বহুবছরের পরিচিত একটি ব্র্যান্ডকে বেছে নিয়েছে তারা।

স্যামসাং এর সঙ্গে প্রতিযোগিতা

স্যামসাং সাধারণত আইফোনের জন্য পাতলা এবং উজ্জল ‘অরগানিক লাইট এমিটিং ডায়োড' (ওএলইডি) স্ক্রিন সরবরাহ করে থাকে। এখন ভবিষ্যত আইফোনগুলোতে অ্যাপল পরবর্তী প্রজন্মের ডিসপ্লে ব্যবহার শুরু করবে বলে আশা করা হচ্ছে। সেই আশায় এই খাতে নিজেদের ব্যবসা ধরতে চাচ্ছে ফক্সকন।

পূর্ব অভিজ্ঞতা

২০১২ সালে ফক্সকন চেয়ারম্যান টেরি গোউ ব্যক্তিগতভাবে শার্প-এর একটি উৎপাদন খাতে বিনিয়োগ করেন। ওই প্রকল্পে ভালোই লাভ হয়েছিল। এ কারণে ফক্সকন আরও বেশি একত্রিত হয়ে কাজ করতে চাচ্ছে।