২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমডব্লিউসি-তে ‘ফ্লেক্সিবল’ ডিসপ্লে

মোবাইল হ্যান্ডসেটে নমনীয় বা ‘ফ্লেক্সিবল’ ডিসপ্লে এখনও পরিপূর্ণভাবে দেখার সুযোগ পাননি ব্যবহারকারীরা। কিন্তু এবার এ নিয়ে উন্নত প্রযুক্তি আনতে পারে  ব্রিটিশ প্রতিষ্ঠান ফ্লেক্সএনাবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

যদিও এর আগে এলজি জি ফ্লেক্স বা স্যামসাং গিয়ার ফিট-এর মতো কিছু পণ্যে এই ডিসপ্লে দেখা গেছে,  কিন্তু এগুলোকে ভাঁজ অথবা মোড়ানো যেত না। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬’-তে কেমব্রিজভিত্তিক এই প্রতিষ্ঠান এমন কিছু স্ক্রিনের প্রযুক্তি প্রদর্শন করেছে।

কয়েকটি রঙের এই স্ক্রিন ভাঁজ করা বা মোড়ানো যায়। এই প্রযুক্তি এলসিডি স্ক্রিনগুলো একটি কফি কাপের মতো করে মোড়ানো যাবে। যদিও স্ক্রিনটি কেউ আরও মুড়িয়ে রাখতে চান, তিনি ট্রানজিস্টর স্ক্রিন ব্যবহার করতে পারেন। একটি এইচবি পেন্সিলের আকারে মুড়িয়ে রাখা যাবে এটি।

নতুন এই প্রযুক্তি সারাবিশ্বের ডিভাইস নির্মাতাদের জন্য একটি ভালো সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকরেডার। অন্যদিকে, গাড়ির ড্যাশবোর্ডে বাকানো পর্দা লাগানোর লক্ষ্যে নতুন এই প্রযুক্তিতে গাড়ি নির্মাতারাও আগ্রহী হয়ে উঠবেন।

এ ধরনের প্রযুক্তির কথা শুনলে স্ক্রিনগুলোর দাম অনেক বেশি মনে হলেও, এর দাম বর্তমান বাজারের মোবাইল, ট্যাবলেট বা ফ্যাবলেটে ব্যবহৃত স্ক্রিনের দামেরই সমান হবে বলে জানিয়েছে সাইটটি।