২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় এক্সক্লুসিভ স্যামসাং আউটলেট

চলতি বছরের ফেব্রুয়ারির ২৮ তারিখ রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্সে (লেভেল ৪, শপ-২০, ব্লক ডি) উদ্বোধন করা হয়েছে স্যামসাং মোবাইল হ্যান্ডসেট-এর এক এক্সক্লুসিভ আউটলেট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

লাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এক্স-টেলিকম-এর অধীনে আউটলেটটির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও স্যামসাং বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সিউং ওয়ান ইউন। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানটিতে এক্স-টেলিকম ও স্যামসাংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।