২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৭ এজ

নিজেদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৭ এজ-এর জন্য প্রি-বুকিং সুবিধা নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

আগ্রহীরা ২৮ ফেব্রুয়ারি ২০১৬ থেকে www.prebooks7.com সাইট ভিজিট করে, স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি প্রি-বুক করতে পারবেন। প্রি-বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করতে গ্রাহকদের ৭,৯০০ টাকা জমা দিতে হবে বলেই জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ লিমিটেড। ডিভাইসটির দাম পড়বে ৭৯,৯০০ টাকা।

প্রি-বুকিংয়ের মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনটির ব্ল্যাক ওনাক্স ও গোল্ড প্লাটিনাম রংয়ের ডিভাইস কিনতে পারবেন। যেসব গ্রাহক প্রি-বুকিংয়ের মাধ্যমে স্মার্টফোনটি কিনবেন, তাদের জন্য দুটি বান্ডল সুবিধা থাকছে। বান্ডল দুটি হচ্ছে-

১. এস৭এজ-এর সঙ্গে ৩৬,০০০ টাকা সমমূল্যের ভিআর, গ্রামীণফোন বান্ডল ও গেইমিং কনটেন্ট।

২. এস৭এজ-এর সঙ্গে ৩৬,০০০ টাকা সমমূল্যের লেভেল ইউ প্রো, কভার, গ্রামীণফোন বান্ডল এবং গেইমিং কনটেন্ট।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লি এ প্রসঙ্গে বলেন, “স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্ভীকতার সঙ্গে নতুন উদ্ভাবনের পাশপাশি সামনে এগিয়ে যাচ্ছে। স্যামসাং এস৭এজ বাজারে আসার মাধ্যমে আবারও তারই প্রতিফলন ঘটল। আমরা আশা করি, আমাদের অদম্য উদ্ভাবন গ্রাহকদের সব ধরনের চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে।”

প্রি-বুকিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়াতে ১২ মাসের সাধারণ ইএমআই-এর পাশপাশি গ্রামীণফোন স্টার গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা পাবেন।