২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্পেস ল্যাব পাঠাচ্ছে চীন

মহাশূন্যে উন্নত গবেষণার জন্য চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই দ্বিতীয় মহাকাশ গবেষণাগার উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। নতুন এই গবেষণাগারটির নাম দেওয়া হয়েছে 'তিয়াংগং-২'। আর আগামী বছরেই এই গবেষণাগারে মালামালবহনকারী মহাকাশযান থামানোরও পরিকল্পনা করছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

চীনের এই মহাকাশ গবেষণাগার প্রকল্পের অংশ হিসেবে এ বছরেরই শেষ প্রান্তিকে দুইজন নভোচারী নিয়ে শেনঝু-১১  মহাকাশযান উৎক্ষেপণ করবে দেশটি। এই মহাকাশযানটি আগামী বছর তিয়াংগং-২ এর সঙ্গে যুক্ত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া।

দেশটির হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে এই মহাকাশযানটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলে পরবর্তী প্রজন্মের 'লং মার্চ-৭' রকেটের সাহায্যে মালামাল বহনকারী মহাকাশযান প্রেরণ করবে দেশটি। 'তিয়ানহু-১' নামের এই যানটিই হবে চীনের প্রথম মালামালবহনকারী মহাকাশযান। ২০১৭ সালের প্রথমার্ধেই এই যানটি তিয়াংগং-২ তে গিয়ে থামবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

এই সম্পূর্ণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তিয়াংগং-২ হবে, ‘স্বর্গীয় যান’। আর মহাকাশ বিজ্ঞান নিয়ে আরও বৃহৎ পরিসরে পরীক্ষা নিরীক্ষা চালাতে সাহায্য করবে এটি।

আর এই পক্রিয়ার মধ্যেই মালামাল পরিবহন প্রযুক্তি, কক্ষপথে পুনরায় সরবরাহ, মাঝারী সময়ের জন্য নভোচারীর থাকার ব্যবস্থার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা করবে দেশটি। ২০২২ সালের মধ্যেই লক্ষ্য কোটি মার্কিন ডলারের আরেকটি মহাকাশ স্টেশন বসানোর লক্ষ্য রয়েছে দেশটির। এই স্টেশনটিতে স্থায়ীভাবে মানুষ থাকতে পারেবে বলেও জানিয়েছে আইএএনএস।

ইতিমধ্যেই ২০১১ সালের সেপ্টেম্বরে চীন তাদের প্রথম মহাকাশ গবেষণাগার 'তিয়াংগং-১' উৎক্ষেপণ করেছে। এর পরবর্তী দুই বছরের মধ্যে সফলভাবে দুটি মহাকাশযানও এতে গিয়ে থামে।