২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই গাড়ি টেসলাকে ‘ধুলোয় মিশিয়ে দেবে’

বৈদ্যুতিক গাড়ির বাজারে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে টক্কর দিতে বৈদ্যুতিক সুপার কার আনছে ক্রোয়েশিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রাইম্যাক অটোমবিলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

২০১৩ সালে 'কনসেপ্ট_ওয়ান' নামের এই সুপার কার উন্মোচন করে রাইম্যাক। সম্প্রতি এটি বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। রাইম্যাক-এর তৈরি এই গাড়িটি মাত্র ২.৬ সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ঘন্টায় ৬০ মাইল গতিবেগ অর্জন করতে সক্ষম। আর ঘণ্টায় ১২০ মাইল গতিবেগ পেতে গাড়িটি সময় নেয় ৬.২ সেকেন্ড। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২১ মাইল।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর মতে, নতুন এই সুপার কার যে টেসলাকে ধুলোয় মিশিয়ে দেবে তা পুরো পরিষ্কার। কন্সেপ্ট_ওয়ান-কে একবিংশ শতাব্দীর সুপার কার হিসেবে দাবি করেছে রাইম্যাক।

শুধু গতিই নয়, এর ডিজাইন এবং কাঁচামালের ক্ষেত্রে উন্নতমান বজায় রেখেছে গাড়িটি। গাড়ির ভিতরে কোথাও কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। প্লাস্টিকের বদলে এতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার, অ্যালুমিনিয়াম এবং আলকানতারা। আর সে কারণে কর ছাড়াই গাড়িটির মূল্য দাঁড়িয়েছে ৯ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার। আর কন্সেপ্ট_ওয়ান বানানো হবে মাত্র ৮টি। কিন্তু নতুন এই গাড়িটি নিয়ে খুব কম সংখ্যক মানুষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। 

এখন প্রশ্ন উঠতেই পারে, আসলে সুপার কার কি? মানুষ আসলেও এতদাম দিয়ে সুপার কার চায় কিনা?

এ বছরেই কমদামী একটি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার কথা ভাবছে টেসলা। ৩৫ হাজার মার্কিন ডলার সমমুল্যের এই গাড়িটি বানাতে তাই প্রতিষ্ঠানটিকে নানা সমস্যার ভিতর দিয়ে যেতে হবে।