২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইপ্যাড 'আইপ্যাড এয়ার ৩' নয়

চলতি বছর মার্চের একটি ইভেন্টে আইফোন ও আইপ্যাড-এর নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল, গুজবে শোনা যাচ্ছে এমনটাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 05:38 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

ওই ইভেন্টে অ্যাপল তাদের নতুন আইপ্যাড এবং আইফোন এর নতুন একটি ছোট ডিভাইস বের করার প্রস্তুতি নিচ্ছে, এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

প্রত্যাশা অনুযায়ী নতুন আইপ্যাড-কে আইপ্যাড এয়ার ৩ নাম দেওয়া না হলেও, ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম বের করা আইপ্যাড প্রো লাইন-এর অংশ হবে এটি, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

নতুন এই আইপ্যাড প্রো-তে থাকছে ৯.৭ ইঞ্চি ডিসপ্লে, যা এর আগের সংস্করণ আইপ্যাড এয়ার ২-এর সমান। তবে, এই সংস্করণে মেমোরি,  স্পিকার আর ডিসপ্লে আরও উন্নত করা হবে। সেই সঙ্গে এতে রাখা হবে ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো -এর সঙ্গে আনা অ্যাপলের স্টাইলাস অ্যাপল পেন্সিল ব্যবহারের সুযোগ।

আশা করা যাচ্ছে এই আইপ্যাডেও রাখা হবে ১২.৯ ইঞ্চির আইপ্যাডটির এর  মতোই একই রঙ আর স্টোরেজ অপশন। সেই সঙ্গে এর জন্য অ্যাপল ছোট স্মার্ট কিবোর্ড বানাচ্ছে বলেও জানা যায়।

নতুন এই ডিভাইসের নাম কী রাখা হবে তা এখনও স্পষ্ট করা না হলেও, এর দাম আইপ্যাড এয়ার ২-এর সমান রাখা হবে। আইপ্যাড প্রো ২-এর দাম শুরু হয় ৩৯৯ ইউরো থেকে।