২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণের কবলে ইউনিভার্সিটি

সাইবার আক্রমণের শিকার হওয়ার পর ৮০,০০০ মানুষকে সতর্ক করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর কর্মকর্তারা। ২৬ ফেব্রুয়ারি এই সতর্ক করার কাজটি করেছেন তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

শিক্ষা প্রতিষ্ঠানটির যে সিস্টেমে সোশাল সিকিউরিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংরক্ষণ করা থাকে, সেটি সাইবার আক্রমণের কবলে পড়েছিল বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তবে শিক্ষা প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, তারা ঠিক নিশ্চিত নন, হ্যাকাররা ডেটা হাতিয়ে নিতে পেরেছে কিনা।

সাইবার আক্রমণ প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে যখন তারা নিজেদের সিস্টেম আপডেট করছিলেন, তখন নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে তাদের ‘ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যারটিতে প্রবেশাধিকার পেয়ে গিয়েছিল হ্যাকাররা। আক্রমণের পর বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য প্রতিষ্ঠানটি এফবিআইয়ের মতো আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে জানানোর পাশাপাশি একটি ‘প্রাইভেট কম্পিউটার ইনভিস্টিগেশন কোম্পানি’-কে নিয়োগ দিয়েছে।

এই সাইবার আক্রমণে বর্তমান ও সাবেক মিলিয়ে সম্ভাব্য ৫৭,০০০ শিক্ষার্থীর ও প্রায় ১৮,৮০০ কর্মকর্তা/কর্মচারীর ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে বলে সন্দেহ করছে প্রতিষ্ঠানটি।

সাইবার আক্রমণ প্রসঙ্গে ইউসি বার্কলে-এর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা পল রিভার্স এক বিবৃতিতে জানিয়েছেন, “ইউনিভার্সিটিতে দেওয়া ব্যক্তিগত তথ্যগুলোর প্রাইভেসি ও নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যা হয়ে গেছে তার জন্য আমরা দুঃখিত এবং আমরা তথ্যের আরও উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত মাত্রা যোগ করছি।”