২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকারবার্গ ও ডরসি-কে আইএস-এর হুমকি

২০১৫ সালের শেষ থেকেই উগ্রপন্থী দল আইএস-এর সঙ্গে অনলাইনে যুদ্ধে নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটার। নিজেদের প্লাটফর্ম থেকে আইএস-এর সঙ্গে জড়িত অ্যাকাউন্টগুলো মুছে দিচ্ছিল প্রতিষ্ঠান দুটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 10:57 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

এখন তারই প্রতিক্রিয়া হিসেবে আইএস এক ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম দুটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং জ্যাক ডরসি-কে হুমকি দিয়ে জানিয়েছে, তাদের একটি অ্যাকাউন্ট বন্ধ করা হলে তারা দশটি অ্যাকাউন্ট ছিনিয়ে নেবে এবং তাদের নাম চিরতরে মুছে দেওয়ার জন্য প্রয়োজনে সাইটগুলো ইন্টারনেট থেকে মুছে ফেলবে।

আইএস-এর ওই ভিডিওটি প্রথম খুঁজে পেয়েছে ভোকেটিভ নামের এক হাইব্রিড মিডিয়া ও ‘ডিপ ওয়েব’ বিশ্লেষক প্রতিষ্ঠান। ভোকেটিভ এর ধারণা ভিডিওটি, মেসেজিং সেবাভিত্তিক অ্যাপ টেলিগ্রামের প্লাটফর্মে প্রথম প্রকাশ করা হয়েছিল। ভিডিওটিরদুটি স্ক্রিনশট প্রকাশ করেছে ভোকেটিভ।

এরকম হুমকি জাকারবার্গের জন্য হয়তো প্রথম, কিন্তু টুইটার নির্বাহী ডরসির জন্য নতুন কিছু নয় বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। ২০১৫ সালের মার্চ মাসের দিকে টুইটার কর্মকর্তা/কর্মচারীদের হুমকি দিয়েছিল আইএস, সে সময়ও হুমকিতে ডরসি’র নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল।