মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের রিভ
মোবাইল নাম্বার ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের সহায়ক প্রযুক্তি 'নাম্বার পোর্টএবিলিটি' নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রদর্শনী 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-২০১৬' আসরে প্রদর্শিত এ 'নাম্বার পোর্টএবিলিটি' ইতোমধ্যে ব্রাজিলে ব্যবহার শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এই ইভেন্টে বিভিন্ন পণ্য ও সেবা পর্যবেক্ষণ শেষে প্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে অতিথিবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন রিভসিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসান। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন রিভের হেড অফ গ্লোবাল সেলস রায়হান হোসেন।
এই প্রযুক্তির সঙ্গে এমডব্লিউসি-তে রিভ সিস্টেমস প্রদর্শিত অন্যান্য পণ্য ও সেবার মধ্যে ‘আইটেলমোবাইল ডায়লার’ ও ‘আইটেলসুইচ’ উল্লেখযোগ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইটেল মোবাইল ডায়ালারে রয়েছে অডিও কলের পাশাপাশি এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও ভিডিও কলসহ মোবাইল টপআপের সুবিধা। অন্যদিকে, ক্যারিয়ার গ্রেড আইটেল সুইচে রয়েছে উন্নত রাউটিং ফ্যাসিলিটি, ইনস্ট্যান্ট হোলসেল ও পিনলেস কলিং কার্ডসহ অ্যাডভান্সড সিকিউরিটি সুবিধা।
এমডব্লিউসি-তে অংশগ্রহণ প্রসঙ্গে রিভ সিস্টেমসেরগ্রুপ সিইওএম রেজাউল হাসান জানান, টেলি যোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সেক্টরেও।
