২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেসএক্স-এর তারিখ পেছাচ্ছেই

একই স্যাটেলাইট উৎক্ষেপণে পরপর দুইবারের মতো ব্যর্থ হয়েছে মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

২৫ ফেব্রুয়ারি স্যটেলাইটটি উৎক্ষেপণের জন্য দ্বিতীয়বারের প্রচেষ্টা চালায় প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ সময় গণনার ঠিক ২ মিনিট আগেই এটি থামিয়ে দেওয়া হয়। এর আগের দিনই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার স্টেশন থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের প্রথম চেষ্টা করা হয়েছিল, অসফল হয়েছিল সেটিও।

স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান এসইএস (SES) এর পক্ষে এই স্যাটেলাইট উৎক্ষেপ করতে যাচ্ছে স্পেসএক্স। এই স্যাটেলাইট ভারতসহ এশিয়া প্যাসিফিকের প্রত্যন্ত অঞ্চলে প্রায় একশ' কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেবে বলে জানিয়েছে সিএনএন।

ঠিক কি কারণে এদিন উৎক্ষেপণ থামিয়ে দেওয়া হয় সেটি এখনো পরিষ্কার নয়। রকেটের জ্বালানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তরল অক্সিজেন সংক্রান্ত কোনো কারণেই হয়ত ওইদিন রাতেই স্যাটেলাইটি আবার নিক্ষেপের উদ্যোগ নিতে পারেনি স্পেসএক্স। শেষ প্রচেষ্টার সময় প্রতিষ্ঠানের প্রায় সবগুলো ফ্যালকন ৯ রকেট জ্বালানী ভর্তি করে ফেলে তারা। পুনরায় উৎক্ষেপণের ক্ষেত্রে আগে এগুলো সম্পূর্ণ খালি করতে হবে বলেও জানায় সিএনএন।

তরল রাখার জন্য -২৯৭ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় অক্সিজেন রাখা হয়। স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এর থেকেও ঠাণ্ডা অক্সিজেন ব্যবহার করতে চান, কারণ আরও বেশি ঠাণ্ডা অক্সিজেন বেশি শক্তিশালী চাপ সৃষ্টি করতে সক্ষম।

এই মিশনের জন্য কত তাপমাত্রা টার্গেট করা হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি এই প্রতিষ্ঠান। তবে চলতি বছরের ডিসেম্বর মিশনে -৩৪০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রার অক্সিজেন ব্যবহার করতে চেয়েছিলেন মাস্ক।