২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ

বাংলাদেশের বাজারে আসছে স্পেনের বার্সেলোনায় 'মোবাইল ওয়াল্ড কংগ্রেস ২০১৬'-তে উন্মোচিত হওয়া স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার স্থানীয় একটি অনুষ্ঠানে বাংলাদেশে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করে স্যামসাং বাংলাদেশ। অনুষ্ঠানে স্মার্টফোনটির কিছু ফিচার ও অন্যান্য তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ রয়েছে 'কার্ভড এজ' ডিজাইনের ডিসপ্লে, যাতে রয়েছে অ্যামোলেড স্ক্রিন টেকনোলজি। অন্যান্য এস ডিভাইস অপেক্ষা গ্যালাক্সি এস৭ এজ উল্লেখযোগ্যভাবে বড় করা হয়েছে।

ডিসপ্লেতে হাই এন্ড সুপার অ্যামোলেডের সঙ্গে যুক্ত করা হয়েছে ৫৪৩পিপিআই ডিসপ্লে এবং কিউএইচডি রেজুলিউশন (২৫৬০*১৪৪০ পিক্সেল)।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর নতুন ফিচার হচ্ছে 'অলওয়েজ অন ডিসপ্লে (এওডি)', যা একজন ব্যবহারকারীকে স্লিপিং মোড বা কম পাওয়ার মোডেও কিছু তথ্য দেবে এটি। ক্যালেন্ডার, ঘড়ি, নোটিফিকেশেনসহ অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন নিয়ে এওডি অপশনের মাধ্যমে সবসময় ডিসপ্লেতে দেখানো হবে একটি শর্টলিস্ট।

ডিভাইসটির ক্যামেরায় রয়েছে ১.৪ ইউএম পিক্সেল ইমেজ সেন্সর এবং এফ/১.৭ অ্যাপারচার।

এর ক্যামেরার ইমেজ সেন্সরের প্রতিটি পিক্সেলে আছে দুটি ফটোডায়োড, যা খুব দ্রুত গতিতে ছবি তুলতে সক্ষম বলে দাবী করেছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে এতে রাখা হয়েছে 'মোশন প্যানারোমা' আর ‘হাইপার ল্যাপস’ ফিচার।

নতুন কাস্টম প্রসেসর, জিপিইউ এবং ৪জিবি র‌্যামের সমন্ময়ে ডিভাইসটিতে রাখা হয়েছে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২০০জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।

এতে ব্যবহৃত ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারাদিন ব্যাকআপ নিশ্চিত করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, এটিই পৃথিবীর প্রথম স্মার্টফোন যাতে ভলকান এপিআই সার্পোট করে। এর ফলে সিপিইউ এর ওপর ৮০ শতাংশ পর্যন্ত  চাপ কমে যায়, জিপিইউ এর কার্যক্ষমতা বাড়ায় ৬৭ শতাংশ পর্যন্ত।

পানি নিরোধক করতে এ ফোনটিতে প্রোটেক্টিভ লেয়ার ব্যবহার করা হয়েছে, ফলে এতে কোনো পোর্ট কভার কিংবা রাবার ব্যবহার করা হয়নি।

এই ফোনটির সঙ্গে ব্যবহার করা যাবে স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট গিয়ার ভিআর।