২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ইন্টারভিউয়ের 'প্রশ্ন ফাঁস'

বিশ্বের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এ চাকরি পেতে চাইলে, ইন্টারভিউ বোর্ডে কোন প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

স্কাই নিউজ জানিয়েছে, যে প্রশ্নের উপর প্রার্থীর চাকুরীর আবেদন নির্ভর করবে, সেই প্রশ্নটি প্রকাশ করেছেন ফেইসবুক-এর 'গ্লোবাল রিক্রুইটিং' শাখার প্রধান।

মিরান্ডা কালিনস্কি জানান, তার পছন্দের প্রশ্নটি হল “যে দিনটিতে বাড়ি ফিরে চিন্তা করেন আপনি বিশ্বের সেরা চাকরী করছেন, সেদিন আপনি কী করেন?”

তারপরেই তিনি জানান, তাদের কাছে সঠিক উত্তর সেটিই হবে যা ফেইসবুকের লক্ষ্যের সঙ্গে মিলে যাবে। এই লক্ষ্য হল- “মানুষদের এমন ক্ষমতা দাও, যাতে তারা তা শেয়ার করতে পারে আর পৃথিবীকে আরও বেশি সংযুক্ত আর উন্মুক্ত করতে পারে।”

যদিও এই প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করা হয় না, তবুও এটি সবচেয়ে জনপ্রিয় প্রশ্নগুলোর একটি বলে জানান তিনি।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-কে তিনি বলেন, “আমরা এটাও নিশ্চিত করি, যেভাবে আমাদের নতুন কোনো সেবা বা পণ্য সারাবিশ্বে সরবরাহের জন্য নির্বাচন করা হয়, সেভাবেই যেন আমাদের নতুন কর্মীদের নির্বাচন করা হয়।”

গ্লোবাল রিক্রুটিং এর প্রধান আরও জানান,যারা কখনও মার্ক-এর কথা শুনেছেন, তারা এটা অবশ্যই শোনার কথা- “আমাদের আরও ৫০০ কোটি গ্রাহককে ফেইসবুক-কে সংযুক্ত করতে হবে।”

ফোন আর মুখোমুখি, ফেইসবুকে চাকরী প্রার্থীদের সোনার হরিণ পেতে সব মিলিয়ে ৫টি ইন্টারভিউ এর সামনাসামনি হতে হয়।