২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে এবার ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা

কোনো ফেইসবুক ব্যবহারকারীর যদি আইফোন থেকে থাকে, তাহলে বন্ধু থেকে শুরু করে মাত্র একবার দেখা হয়েছে এমন ব্যক্তিকেও ওই ফেইসবুক ব্যবহারকারী ভিডিও মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

মার্কিন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন এই ফিচারটির নাম ‘বার্থডে ক্যাম’। বার্থডে ক্যাম ফিচারটির সাহায্যে ফেইসবুক ব্যবহারকারীরা নিজ আইফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে কোনো ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ১৫ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।

বর্তমানে এই ফিচারটির সুবিধা শুধু আইওএস ব্যবহারকারীরা পেলেও, আগামী কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীও এই ফিচারটির সুবিধা পাবেন  বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিনিয়ত ফেইসবুকের নিউজফিড-এর জন্য ভিডিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা ফেইসবুক ভিডিও-এর জন্য আর্থিক সম্মানী দেওয়ার পরিকল্পনা করছে। এ ছাড়াও ফেইসবুক নির্বাহী টেড জাগাট বলেছিলেন, “আমাদের ধারণা, এক বা দুই বছর পরে ফেইসবুক ভিডিওনির্ভর হয়ে পড়বে।”

সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি প্রতিদিন আটশ’ কোটিরও বেশি ভিডিও দেখা হয় বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।