দেশের বাজারে পোর্টেবল সোলার প্যাক
বাংলাদেশের বাজারের জন্য নতুন ‘পোর্টেবল সোলার প্যাক’ নিয়ে হাজির হয়েছে প্রযুক্তিপণ্য পরিবেশক কম্পিউটার সোর্স লিমিটেড। পোর্টেবল ওই সোলার প্যাকটির নাম ‘প্রোলিংক পিপিএস৮০এম পোর্টেবল সোলার লাইট’।
কম্পিউটার সোর্স জানিয়েছে, ডিভাইসটি যে শুধু বিদ্যুৎ খরচ বাঁচাবে তা নয়, চার্জের ঝামেলা থেকেও রক্ষা করবে। ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে এটি বাসায় বা বাইরে যেকোনো জায়গায় ব্যবহার করা যায়।
ইউনিটটির সঙ্গে দুটি বিল্ট-ইন ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, এত করে ব্যবহারকারীরা অনায়াসে নিজেদের দুটি মোবাইল চার্জ করাতে পারবেন বলে জানিয়েছে কম্পিউটার সোর্স। এ ছাড়াও পিপিএস৮০এম-এ রয়েছে ৪৪০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ফলে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যবহারকারীদের ‘আলো’ দিয়ে সেবা দিতে পারবে ডিভাইসটি।
প্রোলিংক পিপিএস৮০এম পোর্টেবল সোলার লাইট-এর মূল্য করা নির্ধারণ হয়েছে ২,৫০০ টাকা। আগ্রহী ক্রেতারা কম্পিউটার সোর্স থেকেই ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন।
