২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনোভোর নতুন সেবা

ব্যবহারকারীদের রোমিং খরচ কমাতে, নিজেদের মোবাইল ডিভাইসের জন্য বিশ্বব্যাপী ওয়্যারলেস সেবা চালু করতে যাচ্ছে লেনোভো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

‘লেনোভো কানেক্ট’ নামের এই সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা ৫০টিরও বেশি দেশে স্থানীয় ইন্টারনেট রেটে তাদের মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে নতুন কোনো সিম রেজিস্ট্রেশনও লাগবে না বলে জানিয়েছে চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, অনেক বছর ধরেই নিজ দেশের বাইরে টেলিকম সেবা ব্যবহারের সময় গ্রাহকদের রোমিং বা বাড়তি অর্থ পরিশোধ করতে হচ্ছিল।

২০১৭ সালের জুনের মধ্যে চুক্তিবদ্ধ ২৮টি দেশে এই রোমিং চার্জ বন্ধ করার বিষয়ে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এক্ষেত্রে টেলিকম অপারেটরগুলোকে সবার জন্য সমানভাবে 'ইন্টারনেট ট্রাফিক' নিশ্চিত করতে হবে।

নিজেদের 'মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও)’-এর এই সেবা চালু করা হতে পারে বলে জানিয়েছে লেনোভো। বর্তমানে বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী এটি ব্যবহার করছেন।

এমভিএনও-এর মাধ্যমে অপারেটররা প্রতিদ্বন্দ্বীদের নেটওয়ার্কে অ্যাকসেস নিয়ে সস্তায় মোবাইল সেবা দেওয়ার চেষ্টা করে। অনেক সময় কোনো দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াই এটি হতে হয়ে থাকে।

চলতি মাসে চীনে লেনোভো-এর 'লিমেং এক্স৩' স্মার্টফোন আর 'এমাআইআইএক্স ৭০০' ট্যাবলেটে এই সেবা চালু হবে।

ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু লেনোভো থিংকপ্যাড ব্যবহারকারী চলতি বছরের মাঝামাঝি সময়ে এই সুবিধা উপভোগ করতে পারবেন।