২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনের 'আই'-এর মানে কী?

এটি হতে পারে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষরগুলোর একটি। কিন্তু কেউই ভালোভাবে জানেনা এই অক্ষরের সম্পূর্ণ অর্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোরশেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

বলা হচ্ছে আইফোনের ‘আই’ এর কথা। এই ‘আই’ অংশটি কীভাবে এল, তার পেছনে একটি জটিল কাহিনী আছে।

নামটা প্রথম এসেছে ১৯৯৮ সালে, যখন আইম্যাক বের করা হয়। আর এই আইম্যাক-ই ছিল আধুনিক অ্যাপলের প্রথম পণ্য। স্টিভ জবস আর তার দল যখন প্রথম তাদের বানানো কম্পিউটারটি পরিচিত করান তখন বলেন, “গ্রাহকরা এই কম্পিউটার যার জন্য ব্যবহার করতে চায় তার প্রথম কারণ হচ্ছে ইন্টারনেট।”

সে সময় তিনি বলেন, “যদিও এটি একটি ‘ফুল-ব্লাডেড’ ম্যাকিনটশ, আমরা গ্রাহকরা যে কারণে কম্পিউটার ব্যবহার করতে চান তার প্রথম কারণটি লক্ষ্য হিসেবে নিচ্ছি, যা হচ্ছে সহজে ও দ্রুত ইন্টারনেট ব্যবহার করা। আর একারণেই এই পণ্য বানানো হয়েছে।”

এই ছোট অক্ষরটির সাথেই অ্যাপেল তার ব্র্যান্ড-কে বিস্তার করে। আইটুলস, আইপড, আইটিউনস থেকে শুরু করে আইফোন আর আইম্যাক, সবকিছুতেই ছিল এটি।

এই ‘আই’ অক্ষরটি নিয়ে আইনগত ভাবে কিছু সমস্যা আছে, কারণ নেটওয়ার্কিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিসকো-এর কিছু পণ্যের নাম ‘আই’ দিয়েই শুরু হয় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

সাম্প্রতিক সময়গুলোতে কিছু জায়গায় 'আই' এর ব্যবহার করেনি অ্যাপল। অ্যাপল ওয়াচ আর অ্যাপল টিভি ব্যবহার করা হয়নি এটি, করা হয়েছে তারা তাদের অ্যাপল নাম। আর এর সঙ্গে 'আধা কামড়ানো আপেল' এর লোগো তো থাকছেই।