২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচটিসি এম১০-এর যতকথা

স্মার্টফোনের প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে এইচটিসি। গত বছরে বাজারে আসে প্রতিষ্ঠালটির ফ্ল্যাগশিপ ফোন এইচটিসি ওয়ান এম৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

কিন্তু মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং-এর জনপ্রিয়তার কাছে খুব একটা টিকতে পারেনি ওই স্মার্টফোন। ধাতব বডির এচটিসি ওয়ান এম৯ এবং ওয়ান এ৯ দিয়ে প্রতিষ্ঠানটি আইফোনকে টেক্কা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাজার ধরতে ব্যর্থ হয়।

চলতি বছরে এইচটিসি ওয়ান এম১০ দিয়ে আবারো বাজারে ফিরতে চাচ্ছে তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠান। গত কয়েক বছর যাবত প্রতিষ্ঠানটি স্মার্টফোনের ডিজাইন এবং ব্যবহার উপযোগী করার দিকে বেশি মনযোগী হয়েছে। তাই এইচটিসি ওয়ান এম৯-এর মতো এম১০ও ধাতব কেসিং-এর ফোন হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। 

প্রতিবছর নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচনের ক্ষেত্রে এইচটিসি সাধারণত 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস'-কে বেছে নেয়। বর্তমানে এই অনুষ্ঠানে এলজি, স্যামসাং এবং হুয়াওয়ে-এর মতো প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে অংশ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এই প্রতিষ্ঠান। তাই অনেক মোবাইল ফোন বিশেষজ্ঞ মনে করছেন, নতুন এই স্মার্টফোন মার্চে উন্মোচন করতে পারে এইচটিসি। সেক্ষেত্রে স্মার্টফোনটি এপ্রিলে অথবা মে মাসের প্রথম দিকে বাজারে আশার সম্ভাবনা রয়েছে।

২০১৫ সালের শেষদিকে আইফোনের মতো দেখতে পাতলা মাঝারী দামের ওয়ান এ৯ উন্মোচন করে এইচটিসি। অনেকেই মনে করছেন এম-১০ এর ডিজাইন অনেকটা এই ফোনের মতই হবে। নতুন এই ফোনটিতে ১৪৪০ বাই ২৫৬০ রেজুলিউশানের ৫.১ ইঞ্চি পর্দা এবং ১২ 'আলট্রাপিক্সেল' ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও স্ন্যাপড্রাগন প্রসেসর এর পাশাপাশি ৪ জিবি র‌্যাম থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট। 

গত বছর এইটিসি ওয়ান এম৯ এর মূল্য ছিল ৫৭৯ ব্রিটিশ পাউন্ড। তাই নতুন এইচটিসি ওয়ান এম১০ এর দামও ৫০০ থেকে ৬০০ ব্রিটিশ পাউন্ড এর মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।