২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মাইলফলকে গুগল ট্রান্সলেটর

নতুন মাইলফলক অর্জন করেছে ওয়েব জায়ান্ট গুগলের স্বয়ংক্রিয় অনুবাদ সেবা ‘গুগল ট্রান্সলেট’। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে এই সেবার সাহায্যে মোট ১০৩টি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

নিজেদের অনুবাদ সেবায় নতুন ভাষা যোগ করার ফলে এখন মোট অনলাইন ব্যবহারকারীর ৯৯ শতাংশকে অনুবাদের কাজে সাহায্য করতে পারবে গুগল ট্রান্সলেট। ১৭ ফেব্রুয়ারি গুগল ট্রান্সলেট-এর পক্ষ থেকে জানানো হয়, নিজেদের সেবায় নতুন ১৩টি ভাষা যোগ করেছে তারা। নতুন ভাষাগুলোর মধ্যে কর্শিয়ান, হাওয়াইয়ান, কুর্দিশ, লুক্সেমবর্গিশ, স্কট গেইলিক এবং খোসা রয়েছে বলেই জানিয়েছে মারিকন সংবাদমাধ্যম সিএনএন।

অন্যদিকে গুগল এ প্রসঙ্গে জানিয়েছে, নতুন যোগ করা ভাষাগুলো আরও ১২ কোটি মানুষকে অনলাইনে কনটেন্ট অনুবাদ করতে সাহায্য করবে। ২০০৬ সালে প্রথম ‘গুগল ট্রান্সলেট’ নিয়ে হাজির হয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় শুধু ইংরেজি, আরবি, চাইনিজ ও রাশিয়ান  এই চারটি ভাষায় অনুবাদ সেবা পেতেন অনলাইন ব্যবহারকারীরা। পরবর্তীতে ধীরে ধীরে নতুন নতুন ভাষা যোগ করে সেবাটিকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

গুগলের এই অনুবাদক প্রোগ্রামটি ভাষা অনুবাদের জন্য ‘মেশিন লার্নিং’ প্রক্রিয়া ব্যবহার করে থাকে। এ ছাড়াও অতীতে নিজেদের অনুবাদ সেবা উন্নত করার জন্য ৩০ লাখেরও বেশি মানুষের কাছ থেকে পরামর্শ পেয়েছে প্রতিষ্ঠানটি।