২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডেটাসফট

চলতি বছর ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

এক বার্তায় প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানায়, কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানসহ ডেটাসফট এই মেলাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বেসিসের সাবেক সভাপতি ও ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং সিওও এম মনজুর মাহমুদ এই মেলায় অংশ নেবেন। তারা তাদের প্রতিষ্ঠানের কিছু মোবাইল অ্যাপ্লিকেশনসহ অন্যান্য সফটওয়্যার ও আইটিসেবা সেখানে তুলে ধরবেন।

এ্ই মেলায় তারা প্রধানত অগমেন্টেড রিয়ালিটি, ইন্টারনেট অফ থিংস আর বিগ ডেটা-এর উপর গুরুত্ব দেবেন বলে জানায় প্রতিষ্ঠানটি।