২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে স্যামসাং জে১ নেক্সট

বাংলাদেশের বাজারে জে সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট এনেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

ডুয়াল সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন এই স্মার্টফোন রাখা হয়েছে আল্ট্রা ডেটা সেভিং মোড, এর মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করা সম্ভব বলে এক বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ হ্যান্ডসেটটি ১০৮০পি ফুল এইচডি’তে মাল্টিমিডিয়া এবং গেইমিং কনটেন্ট প্রদর্শন করে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১.। ডিভাইসটিতে আছে ১ জিবি র‌্যাম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ডাব্লিউভিজিএ টিএফটি রেজুলিউশন আর ৮ জিবি ইন্টারনাল মেমোরি। তবে, এতে ১২৮ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহার করা যাবে। এই ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সঙ্গে রাখা হয়েছে কুইক লঞ্চ ফিচার আর এফ ২.২ অ্যাপারচার, আর সামনে রাখা হয়েছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারির ক্ষমতা ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

জে১ নেক্সট ডিভাইস ও ব্যাটারির জন্য রাখা হয়েছে ১ বছরের ওয়ারেন্টি। এর দাম রাখা হয়েছে ৬,৯৯০ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মোবাইলের আল্ট্রা-ডেটা সেভিং মোড ব্যবহৃত অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ডকে ডেটা ব্যয় করতে না দিয়ে ডেটা সাশ্রয় করবে। মোবাইলের কত ডেটা ব্যবহার হয়েছে এবং কত সংরক্ষণ রয়েছে তা ব্যবহারকারী জানতে পারবেন।

সাদা, কালো ও সোনালী- এ তিন রঙে গ্যালাক্সি জে১ ডিভাইসটি পাওয়া যাচ্ছে।