ডি ক্যাপ্রিওকে অস্কার জেতাতে পারেন আপনি!
পাঁচবার মনোনয়ন পেয়েও হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও যে অস্কার পাননি তা সবারই জানা থাকার কথা। কিন্তু তা নিয়ে যে একটা গেইম তৈরি হয়ে যাবে, এটা কে ভেবেছিল?
'লিও'স রেড কার্পেট র্যাম্পেইজ' নামের এই বিনোদনধর্মী ব্রাউজার গেইমে একটি প্রশ্ন করা হয়, ''অস্কার পেতে হলে অসম্ভব জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও কে কী করতে হবে?"
গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান 'দ্য লাইন এনিমেশন' আর গেইম ডিজাইনার ম্যাক্স ভ্যান ডার মারভে। সঙ্গীতশিল্পী লেডি গাগা আর 'অস্কার সো হোয়াইট' নামের একটি আন্দোলন নিয়ে তামাশা করে বানানো হয়েছে এই গেইম।
২৮ ফ্রেব্রুয়ারি হয়ত লিওনার্দোর অস্কার পাবার স্বপ্ন পূরণ হবে কিন্তু সেই দিন পর্যন্ত ব্রাউজার গেইমটি মাতিয়ে রাখতে চায় ব্যাবহারকারীদের, এমনটাই জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
লিও একটি স্পটলাইটের সামনে দাঁড়িয়ে থাকেন এবং গেইমারকে কে বলেন যে তার অস্কারটি অনেক প্রয়োজন, কেননা তিনি পাঁচবার মনোনয়ন পেয়েও অস্কার পাননি, এমন পটভূমিই রাখা হয়েছে গেইমের শুরুতে।
গেইমটির বেশির ভাগ সময় দেখা যাবে, লিও রয়েছেন রেড কার্পেটে। আর এজন্য গেইমারকে চাপতে হবে জি আর এইচ বাটন। কিন্তু গেইমার লিওকে নিয়ে যত জোরেই যেতে থাকুক না কেন, অস্কার পুরস্কারটি তার সামনে দিয়ে উড়ে চলে যাবে।
এ ছাড়াও, এতে লিও প্রতিদ্বন্দ্বীতা করেন তার অস্কার ২০১৬ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। তারা হলেন মাইকেল ফ্যাসবেন্ডার, এডিই রেইডম্যান, ম্যাট ডেমন এবং ব্রায়ান ক্রেন্সটোন। গেইমার যখন স্পেস চাপ দেন, তখন লিও 'পাপারাজ্জিদের' (যারা বিনা অনুমতিতে ছবি তোলে) এড়িয়ে 'বাফটা', 'এসএজি'-এর মতো বিভিন্ন রকম পুরস্কার নিয়ে নেন, কিন্তু অস্কার তার অধরাই থেকে যায়।
অস্কারের পরের সবচেয়ে বেশি সম্মান ধরা হয় 'গোল্ডেন গ্লোব' পুরস্কারকে। তারই ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিও আর লেডি গাগার হাস্যকর ঘটনাটিও মনে করিয়ে দেবে গেইমটি।
আরও এমন কিছু ছোট 'পপ আপ' গেইম আছে। এমন একটি গেইমে লিও’র চরিত্র নেওয়া হয়েছে তার মুভি 'উলফ অফ ওয়াল স্ট্রিট' থেকে। এতে 'জি' আর 'এইচ ' চাপলে লিওকে তার ল্যাম্বরগিনি গাড়িতে ভ্রমণ করতে দেখা যায়। এই মুভিতে এক দৃশ্যে জর্ডান বেলফোর্ট (মুভিতে লিও-এর চরিত্র) নেশা করে প্রায় অর্ধ চেতন অবস্থায় গাড়ি ভ্রমণ করায় তার গাড়িটি নষ্ট হয়ে যায়।
