২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ই-বুক মামলায় অ্যাপলের জরিমানা

বর্তমান সময়টা অনেকটাই আদালতের সঙ্গেই কাটাতে হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে। এবার ২০১৩ সাল থেকে চলে আসা ‘ই-বুক ষড়যন্ত্র’ মামলা থেকে মুক্তি পাচ্ছে এই প্রতিষ্ঠান। ৪৫ কোটি মার্কিন ডলার জরিমানার মাধ্যমে এই মামলা থেকে অ্যাপলকে মুক্তি দিয়েছে দেশটির আপিল আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

২০১৩ সালে ৫ প্রকাশক মিলে ষড়যন্ত্রের কারণে ই-বুকের দাম বেড়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল ই-বুকের বাজারে শীর্ষ বিক্রেতা মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে হটানো। আর তখন এই ষড়যন্ত্রে হাত ছিল অ্যাপলেরও। পরে তারা ব্যাপারটি স্বীকারও করে। ২০১৪ সালের নভেম্বরে দেশটির ম্যানহাটন ডিসট্রিক্ট জাজ ডেনিশ কোট এই মামলার রায়ে স্বাক্ষর দেন বলে জানিয়েছে রয়টার্স।

এই ষড়যন্ত্রের কারণে কিছু কিছু ই-বুকের দাম বেড়ে ১২.৯৯ মার্কিন ডলার অথবা ১৪.৯৯ ডলারে গিয়ে দাঁড়ায়। সেসময় অ্যামাজন সেগুলো বিক্রি করে আসছিল ৯.৯৯ ডলারে।

এই মামলার নিষ্পত্তির জন্য অ্যাপলকে ৪০ কোটি মার্কিন ডলার জরিমানা এবং ৫ কোটি ডলার মামলার খরচ নির্ধারণ করে ওই আদালত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রতিষ্ঠানটি। যদি মামলা পুনর্বিবেচনার অনুমতি দেওয়া হয় তবে অ্যাপলকে ৫ কোটি ডলার জরিমানা এবং ২ কোটি ডলার ফি পরিশোধ করতে হবে। আর যদি মামলার রায় অ্যাপলের পক্ষে আসে সেক্ষেত্রে কোন জরিমানা দিতে হবে না।