বাংলায় ব্রাউজিং সুবিধা আনল ইউসি ওয়েব
প্রথমবারের মতো বাংলায় ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা চালু করল ইউসি ওয়েব।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউসি ওয়েবের মার্কেটিং ডাইরেক্টর (বিকাশমান বাজার) ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণটি উদ্বোধন করেন।
ইউসি ওয়েব চীনের ই-কমার্স কোম্পানি আলীবাবা গ্রুপের সদস্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ক্যাথরিন হং বলেন, বিশ্বে প্রথমবারের মতো ২০১৫ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মোবাইলে বাংলায় ওয়েব ব্রাউজিং সুবিধা চালু করেন তারা।
ইউসি ব্রাইজার টিম ডিসেম্বরে প্রথমবারের মতো ইউসি ব্রাইজার ১০.৭.৮ সংস্করণ চালু করে।
ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের মার্কেটিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, বিশ্বের চারটি বিকাশমান বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে মোবাইলে ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের দিক দিয়ে ইউসি ব্রাউজার এক নম্বরে।
অনুষ্ঠানে ইউসি ওয়েবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
