২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ ঝুঁকিতে কম্পিউটার নিরাপত্তা

কম্পিউটার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের দূর্বলতা পাওয়া গেছে। এর ফলে লাখো ডিভাইস, অ্যাপ আর সেবা ধ্বংস হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

নতুন এই 'বাগ'-এর ধরন এমন যে, এই সমস্যাটা ঠিক কতটুকু গুরুতর তা বুঝতে পারাই অনেক বেশি কষ্টসাধ্য বলে জানিয়েছে বিবিসি। ইউনিভার্সিটি অফ সারে-এর গবেষক অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, "অনেক মানুষ এটি নিয়ে কাজ করছে, এটি সত্যিই বিধ্বংসী।"

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘রেড হ্যাট’ -এর নিরাপত্তা প্রকৌশলীদের সঙ্গে কাজ করে গুগল কর্মীরা এই সমস্যা সমাধানের একটি উপায় বের করেছেন। প্রচলিত কিছু কোডে থাকা এই ত্রুটি কীভাবে কার্যকর হতে পারে ও দূরবর্তী স্থান থেকে কোনো কম্পিউটার, রাউটার বা নেটওয়ার্কে সংযুক্ত এমন অন্য কোনো ডিভাইস নিয়ন্ত্রণের রাস্তা করে দিতে পারে, তা ব্যাখ্যা করেছেন গুগল কর্মীদের ওই দল।

পাইথন এবং পিএইচপি-এর মতো ওয়েব-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য ‘বিল্ডিং ব্লক’-এও থাকতে পারে এই কোড। 

ওয়াশিংটন ডিসিভিত্তিক নিরাপত্তা গবেষক কেনেথ হোয়াইট বলেন, "এটা আকাশ থেকে পড়া কোনো সমস্যা নয়।"

ইন্টারনেটযুক্ত ডিভাইসগুলোতে ব্যবহৃত 'ওপেন-সোর্স লাইব্রেরি অফ কোড', ‘গ্লিবস’-এ এই 'বাগ' পাওয়া গেছে। এই গ্লিবস কোডটি কত ডিভাইসে ব্যবহার করা হয় তা বের করা অনেক কষ্টকর। কিন্তু মোবাইল ফোনের মতো ছোট ডিভাইসে এটি ব্যবহারের সম্ভাবনা বেশি।

উইন্ডোজ বা ওএস এক্স অপারেটিং সিস্টেম এই বাগে আক্রান্ত না হলেও, এই অপারেটিং সিস্টেমচালিত ছোট ডিভাইস ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৪ সালের জুলাইয়ে গ্লিবস কোডে এই ‘বাগ’ পাওয়া গেলেও, তখন একে কোনো ঝুঁকি মনে করা হয়নি।