২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে অনুদান প্রার্থী র‍্যাপার

পৃথিবীর সেরা প্রযুক্তিবিদদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন আমেরিকান র‌্যাপার কনিয়ে ওয়েস্ট। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমন অনুরোধ জানান বর্তমানে ৫ কোটি ৩০ লাখ ডলার ঋণে থাকা এই শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

এক টুইটে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ-কে উদ্দেশ্য করে তিনি বলেন, "মার্ক জাকারবার্গ, কনিয়ে ওয়েস্ট এর আইডিয়ার উপর শতকোটি ডলার বিনিয়োগ করুন। মার্ক জাকারবার্গ আমি জানি আজ আপনার জন্মদিন কিন্তু আপনি কি দয়া করে কাল আমায় ফোন করতে পারবেন? আপনি হিপ হপ ভালোবাসেন, আপনি আমার শিল্প ভালোবাসেন... আমি আপনার প্রিয় শিল্পী কিন্তু আপনি আমাকে খুব কমই দেখে থাকেন আর এখনও আপনার বাসায় আমার অ্যালবাম বাজানো হয়।"

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ-এর কাছেও সহায়তা চেয়েছেন তিনি। ল্যারি পেইজ-এর উদ্দেশ্যে তিনি বলেন, "হাই ল্যারি পেইজ, আমি আপনার সহায়তাও চাই।"

পরে আবার একটি টুইটার পোস্ট-এর মাধ্যমে তিনি এই সহায়তা চাওয়ার বিষয়ে বাখ্যা দিয়েছেন। তিনি বলেন, "আমি বিশ্বকে সহায়তা করতে চাই আর এ কারণে আমার সহায়তা প্রয়োজন। আমি একজন শিল্পী আর আমি মানবতার চিন্তা করি। হ্যাঁ, ব্যাক্তিগতভাবে আমি ধনী আর আমি আমার পরিবারের জন্য বাড়ি কিনতে পারি। কিন্তু বিশ্বের জন্য আরও সুন্দর সুন্দর আইডিয়া আনার জন্য আমার আরও অর্থের প্রয়োজন।" 

"যদি আমি আমার আইডিয়াগুলোর জন্য অর্থ খরচ করি, তাহলে আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারব না। আমি এমন একটি জায়গায় আছি যেখানে অনেক শিল্পী হাল ছেড়ে দেন। আর যাদের কাছে অর্থ আছে তারা জানে, প্রথম নিয়ম হচ্ছে অন্যের অর্থ ব্যবহার করা।”