২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর পিসি বানাবে না তোশিবা?

বিশাল হিসাব জালিয়াতির ঘটনায় খাওয়া ধাক্কা সামলাতে নতুনভাবে প্রতিষ্ঠান সাজানোর অংশ হিসেবে তোশিবা তাদের পিসি তৈরি বন্ধ করে দিচ্ছে- সম্প্রতি জাপানি দৈনিক সানকেই এমন একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

ওই প্রতিবেদনে সানকেই জানিয়েছিল, তোশিবা, ফুজিৎসু আর ভায়ো তাদের পিসি ব্যবসা একীভূত করতে আলোচনা চালাচ্ছে। এক্ষেত্রে খরচ কমানোর লক্ষ্যে তোশিবা তাদের ডায়নাবুক ব্র্যান্ড-এর উৎপাদন ফুজিৎসু আর ভায়ো-এর কাছে হস্তান্তর করবে এবং নিজেরা শুধু এর নকশা ও উন্নয়ন নিয়ে কাজ করবে, এমনটাই বলা হয় ওই প্রতিবেদনে। 

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করা এক মন্তব্যে তোশিবার একজন মুখপাত্র এমন আশঙ্কাকে নাকচ করে দেন বলে জানিয়েছে রয়টার্স। তার ভাষ্যমতে, চীনের হ্যাংঝু-তে অবস্থিত কারখানা বিক্রি আর পারসোনাল কম্পিউটার তৈরি বন্ধের কোনো চিন্তা করা হয়নি বলে জানিয়েছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা জাপানি এই প্রতিষ্ঠানটি।

হিসাব জালিয়াতির কারণে হওয়া ক্ষতি কাটানোর লক্ষ্যে চলতি বছর জানুয়ারিতে প্রতিষ্ঠানটি চিপ ব্যবসায় থাকা অংশ বিক্রি করার পরিকল্পনা করে বলে জানা যায়।

সে সময় এ বিষয়ে সংশ্লিষ্ট তিনজন ব্যাক্তির সূত্র ধরে এ খবর প্রকাশ করে রয়টার্স। ওই সূত্রমতে, ডেভেলপমেন্ট ব্যাংক অফ জাপানের মাধ্যমে প্রাথমিক লাভ দেখিয়ে নিলাম গ্রহণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নিজেদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে ওই তিনজন। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি ইতোমধ্যে সেইকো হোল্ডিংস কর্পোরেশন-এর সেমিকন্ডাকটর বিভাগের বিনিয়োগ করেছে।

ওই খবরে আরও বলা হয়, গাড়ি, বাসা বাড়ির ইলেকট্রনিক্স পণ্য আর শিল্পখাতে ব্যবহৃত এলএসআই আর ডিসক্রিট চিপ ব্যবসা বিক্রির পরিকল্পনা করেছে তোশিবা।

কিন্তু তখনও প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করেন এক মুখপাত্র।