২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের আগাম বার্তা দেবে অ্যাপ

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম ভয়াবহ ভূমিকম্প। এর ফলে হতাহতের ঘটনাও কম নয়। এর একটি মূল কারণ হচ্ছে, ভূমিকম্পের পূর্বে সঠিকভাবে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যায় না, কিছু ক্ষেত্রে দেওয়া গেলেও তা অনেক দেরী হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

এই সমস্যার সমাধানে নতুন একটি মোবাইল অ্যাপ বের করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে। ‘মাইশেইক’ নামের ওই অ্যাপটি দ্রুত ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে। আর এর ফলে বেঁচে যেতে পারে ব্যবহারকারীর প্রাণ।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে মাইশেইক। এই অ্যাপটি ব্যবহারকারীর অল-ইন-ওয়ান ভূমিকম্প সতর্ক সংকেত সিস্টেম হিসেবে কাজ করতে পারে।

কোনো এলাকার ভূমিকম্প শনাক্ত কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই অ্যাপটি সতর্কবার্তা পাঠাতে পারবে বলে জানিয়েছে রয়টার্স।

এই প্রকল্পের প্রধান ও যুক্তরাষ্ট্রের বার্কলে সিসমোলজিক্যাল ল্যাবরেটরি-এর পরিচালক রিচার্ড অ্যালেন বলেন, “ইউএস জিওলজিক্যাল সার্ভে পরিচালিত নেটওয়ার্কগুলোর মতো প্রচলিত ভূমিকম্প শনাক্তকারী নেটওয়ার্কগুলোকে মাইশেইক সরাতে পারবে না। কিন্তু আমরা মনে করি, এই অ্যাপটি ভুমিকম্প সতর্কবার্তা আরও দ্রুত পাঠাতে ও যেসব জায়গায় প্রচলিত সিসমিক নেটওয়ার্ক রয়েছে সেখানে সঠিকভাবে এ বার্তা দিতে সক্ষম। আর যেসব দেশে সিসমিক নেটওয়ার্ক নেই, সেসব দেশে এটি জীবনরক্ষাকারী আগাম সতর্কবার্তা পাঠাতে পারে।”