ফেইসবুকে গোপন গ্রুপে শিশু নীপিড়করা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সিক্রেট গ্রুপ-এর সুযোগ ব্যবহার করছে শিশু নীপিড়করা--এমনটাই সম্প্রতি বের হয়ে এসেছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-এর এক তদন্তে। ফেইসবুকের ওই গ্রুপগুলোতে শিশুদের ছবি পোস্ট করসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চলে বলে তদন্তে বেড়িয়ে এসেছে।
এ প্রসঙ্গে চিলড্রেন’স কমিশনার ফর ইংল্যান্ড-এর অ্যানি লংফিল্ড জানিয়েছেন, বিষয়টি ঠেকাতে ও শিশুদের রক্ষার্থে ফেইসবুক পুলিশকে যতটুকু সহযোগিতা করতে পারত, তা করছে না। অন্যদিকে ফেইসবুকের পাবলিক নীতিমালার প্রধান জানিয়েছেন, ‘যে কনটেন্ট থাকা উচিত নয়’ তা সড়াতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
বিবিসি-এর তদন্তে এ ধরনের একাধিক ফেইসবুক গ্রুপ খুঁজে পাওয়া গেছে যা শিশু নীপিড়করা খুলেছে এবং পরিচালনা করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই গ্রুপগুলোর নাম দেখলেই পরিষ্কারভাবে বোঝা সম্ভব গ্রুপগুলো ঠিক কী কাজে ব্যবহার করা হয়।
গ্রুপগুলোতে ফেইসবুক প্রোফাইল, সংবাদমাধ্যম, ব্লগ ইত্যাদি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শিশুর ছবি সংগ্রহ করে পোস্ট করা হয় এবং শিশু নীপিড়করা সেগুলোতে আপত্তিকর কমেন্ট করে থাকে।
এরকম কনটেন্ট রয়েছে এমন ওয়েব পেইজের তালিকা তৈরি করছে ‘দ্য ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন’। ফেইসবুকের তরফ থেকে জানানো হয়েছে, সংস্থাটি ফেইসবুকে এ ধরনের গ্রুপ ও কনটেন্ট খুঁজে পেলে তা তাৎক্ষণিকভাবে সড়িয়ে নেওয়া হবে।
