২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় প্রতিভার খোঁজে স্যামসাং

স্যামসাং মোবাইল বাংলাদেশ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উৎসাহমূলক রোডশো আয়োজন করছে। বাংলাদেশে দেশীয় ডিজাইনে তৈরি কাস্টোমাইজড প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে আসার উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাজারে সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 09:44 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বাংলাদেশকে তুলে ধরে, এমন ডিজাইন প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতা শুরুর পর থেকে স্যামসাং মোবাইল বাংলাদেশ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং অন্যান্য প্রতিষ্ঠানে রোডশো আয়োজন করেছে।

প্রথমবারের মতো স্যামসাং মোবাইল ফোনের প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন বাংলাদেশে হবে এবং বাংলাদেশের জন্য ডিজাইন হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। স্যামসাং স্টুডিওর প্রতিযোগিরা যত খুশি তত ডিজাইন প্রতিযোগিতার অনলাইন পোর্টাল http://www.samsung-bd.com/samsungstudio -এ জমা দিতে পারবেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজাইন জমা দেওয়া যাবে।

চূড়ান্ত ডিজাইন একটি গালা ইভেন্টে উন্মুক্ত করা হবে এবং সেখানে বিজয়ীদের পাশাপাশি চ‚ড়ান্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। বিজয়ী প্রতিযোগী এক হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন। বিজয়ীর পাশাপাশি দুই রানার্স-আপ পাবেন স্যামসাং স্মার্টফোন এবং চ‚ড়ান্ত দশ জন প্রতিযোগী স্যামসাং-এর তরফ থেকে সনদপত্র পাবেন।