২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্টআপে বিনিয়োগ করবে সিসেমি স্ট্রিট

স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগ করার জন্য নতুন ভেঞ্চার ক্যাপিটাল প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে শিশুদের জনপ্রিয় টিভি শো ‘সিসেমি স্ট্রিট’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘সিসেমি ওয়ার্কশপ’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

‘সিসেমি ওয়ার্কশপ’-এর ভেঞ্চার ক্যাপিটাল প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কোলাব+সিসেমি’। ভেঞ্চার ক্যাপিটাল তহবিল ‘কোলাবোরেটিভ ফান্ড’-এর সঙ্গে জোট বেঁধে নতুন প্রকল্প শুরু করেছে অলাভজনক প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য কাজ করবে এমন স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে সিসেমি ওয়ার্কশপ-এর প্রকল্পটির মাধ্যমে।

প্রাথমিক পর্যায়ে থাকা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করবে সিসেমি ওয়ার্কশপ। শিশুদের আরও ‘বুদ্ধিমান, শক্তিশালী ও অভূতিশীল’ হতে সাহায্য করবে এমন স্টার্টআপগুলোতেই বিনিয়োগ করবে সিসেমি ওয়ার্কশপ-এর ভেঞ্চার ক্যাপিটাল প্রকল্প।

“সিসেমি ওয়ার্কশপ এই ব্র্যান্ডটি বানিয়েছে বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা এবং তাদের পরিবারের জীবন উন্নত করার লক্ষ্য নিয়ে। এর ক্রিয়েটিভ, ডিজাইন আর রিসার্চ টিমের মতো দ্বিতীয় আর কোনোটি নেই।”--বলা হয়েছে সোমবারের ঘোষণায়।

মিডিয়া জগতে পরিবর্তনের মধ্যে সিসেমি ওয়ার্কশপ-এর জন্য যখন টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তখন এইচবিও প্রতিষ্ঠানটিকে ‘দ্বিতীয় জীবন’ দিয়েছে বলে মন্তব্য করেছে সিএনএন।

এইচবিও সিসেমি ওয়ার্কশপ-এর সঙ্গে নতুন বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে ২০১৫ সালের অগাস্ট মাসে। ওই চুক্তির পর পুরনো সিরিজের সঙ্গে নতুন একটি ‘স্পিনঅফ’ সিরিজ নির্মাণের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।