২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রের নিচে যাবে মাইক্রোসফট ডেটা!

সমুদ্রপৃষ্ঠের শতফুট নিচে ডেটা সেন্টার তৈরির ইচ্ছা প্রকাশ করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 12:15 AM

Updated : 20 Aug 2022, 11:45 AM

অনেকটা আরব্য রজনীর রূপকথার মতো শোনালেও, এটি সত্য। আর এর ফলে বেঁচে যেতে পারে প্রতিষ্ঠানটির বড় অংকের একটি খরচ- শীত-তাপ নিয়ন্ত্রণ।

হার্ডওয়্যারগুলো যাতে উত্তপ্ত হয়ে না যায়, সেজন্য ডেটা সেন্টারগুলোতে তীব্র শীতলকীকরণ ব্যবস্থার প্রয়োজন হয়। এটি বানাতে অনেক বেশি অর্থ খরচ হয়। আর এক্ষেত্রে সম্ভাব্য সমাধান হিসেবে প্রাকৃতিকভাবে সমুদ্রের পানি দিয়েই সার্ভার ঠাণ্ডা রাখার পরিকল্পনা করছে মাইক্রোসফট, জানিয়েছে স্কাই নিউজ।

এ বিষয়ে মাইক্রোসফটের প্রকৌশলী বেন কাটলার বলেন, "যখন প্রথম আমি এ বিষয়ে শুনলাম, আমি ভেবেছিলাম: পানি...বিদ্যুৎ, এটা কেন আপনি করবেন? কিন্তু যখন আপনি এটা নিয়ে ভালোভাবে চিন্তা করবেন, এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ।"

এই ব্যবস্থার আরেকটি বিষয় হচ্ছে গতি। অনেক শহরই বর্তমান ডেটা সেন্টারগুলো থেকে অনেক দূরে হলেও, সাগরের অনেক কাছে অবস্থিত। ডেন্টা সেন্টারগুলোকে আধুনিক শহরগুলোর কাছে নিয়ে গেলে, ইন্টারনেটের গতিও বাড়বে।

ইচ্ছা পোষণ করলেও, এতো সহজেই তা করা সম্ভব নয়। এর আগে পরিবেশ আর কারিগরি সমস্যার মতো অনেক বাঁধা পাড়ি দিতে হবে।