২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলতি দিয়ে সন্ত্রাসী মারবে শিশুরা

চলতি বছর ১৪ জানুয়ারি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ঘটা সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে আতংকগ্রস্থ সেখানকার শিশুরা। শিশুদের এই আতংক থেকে মুক্তি দিতে নতুন এক স্মার্টফোন গেইম বের করেছে দেশটির পুলিশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

প্লেয়ারস অফ টুম্পাস টেরোরিজ (যার বাংলা মানে দাঁড়ায় সন্ত্রাসীদের ধ্বংসকারী) নামের এই গেইমটিতে সেখানকার স্টারবাকস শপের সামনে কালো-টুপিপরিহিত হামলাকারী জালান থামরিন-কে গুলতি মেরে মারতে হবে শিশুদের।

গেইমারের আঙ্গুল পর্যাপ্ত দ্রুত হলে, গেইমটির সাতটি লেভেলের সবগুলোতেই পৌছাতে পারবে সে। প্রতিটি লেভেল বানানো হয়েছে হোটেল ইন্দোনেশিয়া আর দেশটির জাতীয় স্মৃতিসৌধের মতো জাকার্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জেনারেল অ্যান্টন শার্লিয়ান বলেন, "শিশুদের সন্ত্রাস সম্পর্কে সচেতন করতে আমাদের সব ধরনের চেষ্টার মধ্যে এটি একটি।"

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য এই গেইম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রাখা হয়েছে একটি অ্যাপ, যা দিয়ে গেইমাররা সন্ত্রাস সম্পর্কিত যে কোনো ধরনের সন্দেহভাজন কর্মকাণ্ড চোখে পড়লে, সে সম্পর্কে অভিযোগ পাঠাতে পারবেন।

গেইমটি নির্মাতা আদজি প্রাতামা জানান, ওই হামলার তিনদিনের মধ্যে গেইমটি বানিয়েছেন তিনি।

"এটি একটি নিরাপদ ও সহনশীল দেশ ছিল কিন্তু তাদের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার শান্তি বিঘ্নিত হয়েছে। কোনো সঙ্কোচ না রেখে বলছি, আমি ভীত নই, কিন্তু এমন কাপুরোষোচিত কাজ যারা করেছে তাদের উপর ক্ষুদ্ধ।", বলেন এই নির্মাতা।

ইতোমধ্যে গেইমটি জাকার্তার শিশুদের মধ্যে ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজ।