২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্কের হাইপারলুপে শিক্ষার্থীদের সুযোগ

স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক-এর হাইপারলুপ ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করা সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) -এর শিক্ষার্থীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

এই সিস্টেমে ১২ ফুট ব্যাসের একটি নলের মধ্য দিয়ে যাত্রীদের ঘন্টায় ৭শ' মাইল বেগে ভ্রমণ করানো হবে। 

হাইপারলুপের নকশা নিয়ে যুক্তরাষ্ট্রের ১শ' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করা প্রতিযোগিতায়, সবাইকে হারিয়ে এমআইটি-এর যুব প্রকৌশলীদের বানানো নকশা জয়লাভ করেছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

অ্যালুমিনিয়াম পড ব্যবহার করে যাত্রী আনা নেওয়া করা হবে এই সিস্টেমে। প্রতিটি অ্যালুমিনিয়াম পড-এ ২০-৩০ জন যাত্রী ধারণ করা সম্ভব হবে। চলার ক্ষেত্রে ব্যবহার করা হবে এয়ার বিয়ারিং।

মাস্ক জানান, এর মাধ্যমে মানুষকে সুপারসনিক গতিতে এক জায়গা থেকে অন্যত্র পাঠানো যাবে। এক্ষেত্রে ইলেক্ট্রোম্যাগনেটিক পালস ব্যবহার করায় ঘর্ষণের পরিমাণ থাকবে কম।

গন্তব্যের কাছাকছি চলে আসার সঙ্গে সঙ্গে একই ইলেকট্রোম্যাগনেট আর সিস্টেমে শোষিত গতিশক্তি ব্যবহার করে গতি কমিয়ে আনবে অ্যালুমিনিয়াম পৃষ্ঠগুলো।

লস অ্যাঞ্জেলস থেকে স্যান ফ্রানসিসকো, এমন শত মাইল দূরের শহরগুলোতে চলার জণ্য এই সিস্টেম ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন মাস্ক।

বিজয়ী দল এবার তাদের অ্যালুমিনিয়াম পড বানাবেন আর বিশ্বের প্রথম হাইপারলুপ পরীক্ষার ট্র্যাক-এ তা পরীক্ষা করার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় নেদারল্যান্ডস-এর ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি ২য় স্থান দখল করে। পরবর্তী তিনটি দলই যুক্তরাষ্ট্রের- ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ভার্জিনিয়া টেক আর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া।