২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের চোখ ওয়্যারলেস চার্জিংয়ে

আইফোন আর আইপ্যাডের জন্য ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহারের উপায় খতিয়ে দেখছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। চার্জিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তির সফল প্রয়োগ সম্ভব হলে তার ছাড়াই দুর থেকে চার্জ দেওয়া সম্ভব হবে প্রতিষ্ঠানটির তৈরি স্মার্ট ডিভাইসগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

অ্যাপল আইফোন ও আইপ্যাডের জন্য ওয়্যাললেস চার্জিং প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার খতিয়ে দেখছে--এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ সাইট ব্লুমবার্গ। ২০১৭ সাল নাগাদ আইফোন আর আইপ্যাডে ফিচারটি যোগ হতে পারে বলে জানিয়েছে সাইটটি। ওই প্রযুক্তিতে বর্তমান বাজারে প্রচলিত পাওয়ার ম্যাটের থেকেও দুরে রেখে চার্জ করা যাবে ডিভাইসগুলো। 

ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে নিরাপত্তা এবং দূরত্বের কারণে চার্জিংয়ের সমস্যা অ্যাপলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে স্মার্ট ডিভাইসের চার্জিংয়ের জন্য লাইটনিং পোর্ট উন্মোচনের সময় ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে আগ্রহের কথা একেবারেই নাকচ করে দিয়েছিল অ্যাপল।

বলা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াই ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে আভ্যন্তরীণভাবে কাজ করছে অ্যাপল। স্যামসাং আর এলজির মতো একাধিক স্মার্টফোন নির্মাতা ওয়্যারলেস চার্জিংয়ে সক্ষম এমন স্মার্টফোন বাজরাজাত করেছে আগেই। তবে ওই স্মার্টফোনগুলোর সিংহভাগেরই ওয়্যারলেস চার্জিং-এর জন্য ‘পাওয়ার ম্যাট’-এর সংস্পর্শে থাকতে হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে অনুযায়ী, অ্যাপলের তৈরি ওয়্যারলেস চার্জিংয়ে সক্ষম প্রথম স্মার্টফোন হতে পারে ‘আইফোন ৭এস’। 

চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে আসার কথা রয়েছে ‘আইফোন ৭’-এর। আশা করা হচ্ছে আরও পাতলা হবে নতুন আইফোন, চলবে নতুন আইওএস ১০ অপারেটিং সিস্টেমে।