২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোবেশনে স্প্যাম প্রোগ্রামার

লাখো মানুষকে স্প্যাম মেসেজে পাঠাতে সাহায্য করার পরও শাস্তি হিসেবে কারদণ্ডের বদলে দুই বছরের প্রোবেশন পেয়েছেন নাভিদ আহমেদ নামের এক কম্পিউটার বিশেষজ্ঞ। ২৭ বছর বয়সী ওই কম্পিউটার বিশেষজ্ঞ স্প্যামারদের জন্য একটি প্রোগ্রাম লিখেছিলেন, যেটির মাধ্যমে বিশেষ একটি স্প্যামিং গোষ্ঠী মানুষের ফোনে ভুয়া মেসেজ পাঠাতো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

স্প্যাম মেসেজগুলোতে প্রাপকদের জানানো হত, তারা একটি ইলেকট্রিকাল রিটেইলারের গিফট কার্ড জিতেছেন এবং ওই গিফট কার্ডের পুরস্কার পেতে তাদেরকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে।

এই নেটওয়ার্কগুলো আদতে ‘ইন্টারনেট কস্ট পার অ্যাকশন’ (আইসিপিএ) নামে পরিচিত। এ প্রক্রিয়ায় বেশ কিছু কোম্পানি রয়েছে যারা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের বিনিময়ে স্প্যামারদের অর্থ দিয়ে থাকে।

আইনের দৃষ্টিতে আইসিপিএ নেটওয়ার্ক অবৈধ নয়, কিন্তু আহমেদ ও তার দল যেভাবে নেটওয়ার্কটি ব্যবহার করেছেন তা অবৈধ বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনজীবি জিমি কিচেন। আর তাই শাস্তিস্বরূপ দুই বছরের প্রোবেশন দেওয়া হয়েছে আহমদকে। প্রোবেশন শেষে আহমেদ চাইলে আবারও কম্পিডউটার নিয়ে কাজ করতে পারবেন।  

এই পন্থায় আহমেদ প্রতি সপ্তাহে দুই হাজার ডলারেরও বেশি আয় করেছেন এবং সেপ্টেম্বর ২০১১ থেকে ফেব্রয়ারি ২০১৩ পর্যন্ত এই স্ক্যামের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।