২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইল অ্যাপে নতুন ফিচার

ইনবক্সে আসা আগের মেইলগুলো না দেখিয়ে গুরুত্বপূর্ণ মেইলগুলো দেখিয়ে থাকে ওয়েব জায়ান্ট গুগলের মেইল আদান-প্রদান সেবা জিমেইল-এর অ্যাপ। এবার এই অ্যাপে আনা হয়েছে নতুন ফিচার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীর ইনবক্সে আসা ফাইলগুলো আসল তথ্য খুঁজে আনা হবে আর এই তথ্য ব্যবহারকারীর জিমেইল সার্চ রেজাল্ট-এর উপরে প্রদর্শন করা হবে।

ব্যবহারকারীর কাছে আসা কোনো মেইলে যদি কোনো প্রকার লেনদনের তথ্য বা আসন্ন কোনো ফ্লাইটের তথ্য দেওয়া থাকে, তবে ইনবক্স ওই মেইলগুলো থেকে তথ্য বের করে এনে দেখাবে। এক্ষেত্রে ব্যবহারকারীকে এসব তথ্য আর খুঁজে বের করতে হবে না।

গুগলের মূল সার্চ ইঞ্জিনের সঙ্গে নতুন এই ফিচারের মিল রয়েছে বলে জানিয়েছে সিএনএন। কেউ যদি তার গুগল অ্যাকাউন্টে লগ ইন করেন আর ‘ভ্রমণবৃত্তান্ত’ লিখে সার্চ করেন, তবে গুগল তার সব ডেটা চষে বেড়িয়ে ব্যবহারকারীর আসন্ন ফ্লাইট বা সরাসরি হোটেল রিজার্ভেশনের তথ্য প্রদর্শন করবে।

জিমেইল-এর পণ্য ব্যবস্থাপক গোভিন্দ কুশল এক বিবৃতিতে বলেন, “ইমেইলে সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ হচ্ছে, এইসব তথ্য প্রায়ই বড় আলাপচারিতাগুলোর মাঝে চাপা পড়ে যায়।”

ছোটখাট এমন সুবিধার ফলে মানুষের প্রতিদিনকার জীবনে সময় ও শ্রম বাঁচানো যাবে আর জীবনধারাকে আরও বেশি অনলাইন ব্যবস্থাপনায় আনা যাবে বলে বিশ্বাস করে ওয়েব জায়ান্টটি।

২০১৫ সালেও এমন একটি টুল বানানোর চেষ্টা চালিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই টুল ব্যবহারকারীর ইমেইল স্ক্যান করতে ও বিভিন্ন মেইলে জবাব ‘সাজেস্ট’ করতে সক্ষম হবে বলে জানা গিয়েছিল।