২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল রিয়ালিটি চমৎকার: টিম কুক

নিজেরা তৈরি করছে না কিন্তু বিষয়টির প্রশংসা করছে এমন নজির আর যে প্রযুক্তি প্রতিষ্ঠানেই থাকুক, অ্যাপলে খুব বেশি একটা নেই। এমনকি গুগলের গুগল গ্লাস নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেছিল অ্যাপল। কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি বিষয়ে প্রশ্ন করার পর এবার আর অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে একমত না হয়ে পারেননি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:38 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

২৬ জানুয়ারি কুক-কে এক কনফারেন্স কলে প্রশ্ন করা হয়েছিল, তিনি ভার্চুয়াল রিয়ালিটি বিষয়টিকে কীভাবে দেখছেন এবং এই প্রযুক্তি সম্পর্কে তার ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হয়েছিল। উত্তরে ১৪ শব্দের একটি বাক্যের মাধ্যমে কুক পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ল্যারি পেইজ, সার্গেই ব্রিন, মার্ক জাকারবার্গসহ যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ করছেন, তারা ভুল কিছু করছেন না।

ভার্চুয়াল রিয়ালিটি প্রসঙ্গে কুকের ওই উত্তরটি ছিল, “আমি বিষয়টিকে উপযুক্ত-ই মনে করছি। এটি আসলেই চমৎকার। এর বেশ কিছু আকর্ষণীয় সম্ভাবনা রয়েছে।” সনি, স্যামসাং, গুগল, ফেইসবুক, মাইক্রোসফট এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল রিয়ালিটি প্রসঙ্গে অনেক আগে থেকেই দাবি করে আসছে, নতুন এই প্রযুক্তিটি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাটাই বদলে দেবে। কিন্তু এদের সঙ্গে যে অ্যাপল প্রধান নির্বাহীও একমত সে বিষয়টি এতদিনে এসে পরিষ্কার হল বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।