২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেছাল উইন্ডোজ ১০ মোবাইল আপডেট

উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে চলতি বছরের ফ্রেব্রুয়ারির আগে আসছে না ‘উইন্ডোজ ১০ মোবাইল’ আপডেট। এর আগে, ২০১৬ সালের জানুয়ারি মাসেই উইন্ডোজ ৮-এর মোবাইল সংস্করণ চালিত স্মার্টফোনে উইন্ডোজ ১০ আপডেট নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

প্রতিষ্ঠানটি সম্প্রতি উইন্ডোজ ১০-এর মোবাইল সংস্করণের বাজারজাতকরণ পিছিয়ে দেওয়ার ব্যাপারে নতুন ওই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই সব অংশীদারকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে মাইক্রোসফট।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি উইন্ডোজ ফোন গ্রাহকদের মোবাইলে পৌঁছে যাবে উইন্ডোজ ১০ মোবাইল আপডেট। স্মার্টফোনের জন্য উইন্ডোজ ১০-এর আপডেটটি এখনও প্রস্তুত নয়, তাই এই বিলম্ব বলে জানিয়েছে মাইক্রোসফট।

অন্যদিকে সব উইন্ডোজচালিত মোবাইলে উইন্ডোজ ১০ চলবে কিনা, সে বিষয়টি নিশ্চিত করতে নতুন অ্যাপ আনছে মাইক্রোসফট। ‘আপগ্রেড অ্যাডভাইজর’ অ্যাপটি স্মার্টফোনের হার্ডওয়্যার, সফটওয়্যার ও সব ডেটা খতিয়ে দেখে ব্যবহারকারীকে জানাতে পারবে মোবাইলে উইন্ডোজ ১০ আপডেট নেওয়াটা ঠিক হবে কিনা।

এখনও বেটা সংস্করণ পর্যায়ে আছে ‘আপগ্রেড অ্যাডভাইজর’। তাই চাইলেও অ্যাপটি ব্যবহারকারীদের সবাই ডাউনলোড করতে পারবেন না বলে জানিয়েছে টেক টাইমস।

ডিসেম্বর মাসে লুমিয়া ৯৫০ এবং ৯৫০এক্সএল স্মার্টফোনের জন্য নতুন আপডেট নিয়ে বিপাকে পরেছিল মাইক্রোসফট। আপডেট ইনস্টল করার সময় ব্যবহারকারীদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছিল। পরে ওই আপডেট বাতিল করে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।