২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যাটারিতে ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া মোবাইল ফোনগুলোর ব্যাটারির জন্য ১ বছরের ওয়ারেন্টি অফার চালু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এর ফলে প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের ব্যাটারির ওয়ারেন্টির সময় বেড়ে দ্বিগুণ হল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 09:11 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

নতুন অফারটি “গ্রাহকসেবা উন্নয়নের জন্য স্যামসাং-এর চিন্তার প্রতিফলন”--বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “আমরা আমাদের গ্রাহক সেবাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছি।”

নতুন ওয়ারেন্টি অফার সারাদেশে বিস্তৃত অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কেনা প্রতিটি স্যামসাং মোবাইল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।