২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ের অংশ বেচবে তোশিবা

চিপ ব্যবসায়-এর অংশ বিক্রি করার পরিকল্পনা করেছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। ১৩০ কোটি ডলারের হিসাব জালিয়াতি ঘটনার ধাক্কা সামাল দেওয়ার লক্ষ্যে এই পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

এ বিষয়ে সংশ্লিষ্ট তিনজন ব্যাক্তি এ খবর বলেছে বলে জানিয়েছে রয়টার্স।

ওই সূত্রমতে, ডেভেলপমেন্ট ব্যাংক অফ জাপানের মাধ্যমে প্রাথমিক লাভ দেখিয়ে নিলাম গ্রহণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নিজেদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে ওই তিনজন। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি ইতোমধ্যে সেইকো হোল্ডিংস কর্পোরেশন-এর সেমিকন্ডাকটর বিভাগের বিনিয়োগ করেছে।

তোশিবার প্রধান ব্যবসা ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি অপারেশনস এই বিক্রির আওতায় পড়ছে না।

গাড়ি, বাসা বাড়ির ইলেকট্রনিক্স পণ্য আর শিল্পখাতে ব্যবহৃত এলএসআই আর ডিসক্রিট চিপ ব্যবসা বিক্রির পরিকল্পনা করেছে তোশিবা।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আর ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক অফ জাপান এর একজন মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেন।

হিসাব জালিয়াতির ঘটনার পর, পারমাণবিক ও অন্যান্য শক্তির ব্যবসায় মনোযোগ দিয়েছে তোশিবা।। সেই সঙ্গে স্টোরেজ ব্যবসায়ও নজর বাড়িয়েছে তারা। স্মার্টফোনে ব্যবহৃত ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ এই স্টোরেজ ব্যবসায়ে অন্তর্ভূক্ত।

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-এর সঙ্গে পাল্লা দিতে ফ্ল্যাশ মেমোরি উৎপাদন ক্ষমতা বাড়াতে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে তোশিবা।

জালিয়াতির ধাক্কার পর ২০১৫ সালে শেষ দিকে প্রতিষ্ঠানটি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন প্রতিষ্ঠানটি পুননির্মাণের জন্য তহবিলের জাপান সরকারের শিল্প মন্ত্রণালয়, সরকারী ও বেসরবারি বিনিয়োগকারী এবং ইনোভেশন নেটওয়ার্ক কর্পোরেশন অফ জাপান (আইএনসিজে) জোগান দেবে বলে জানা গেছে।