২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের পক্ষে ওকালতিতে ৫ জায়ান্ট

অনেকদিন ধরে চলে আসা অ্যাপল-স্যামসাং লড়াইটা হয়তো একটু চাপা পড়তে যাচ্ছিল। কিন্তু না তা আর হতে দেওয়া হলো, ছাইচাপা আগুনে নতুন করে উস্কে দিল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। লড়াইয়ে স্যামসাংকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ফেইসবুক, গুগল, ডেল, এইচপিসহ আরও পাঁচ প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

স্যামসাং যদি অ্যাপলের ডিজাইন পেটেন্ট এর ‘কিছু ফিচার নকল করেও থাকে’, তবুও অ্যাপলকে স্যামসাংয়ের এত বিশাল পরিমাণ ক্ষতিপূরণের রায় দেওয়া উচিত হয়নি, এমনটাই মনে করছে এই প্রতিষ্ঠানগুলো। নিম্ন আদালতের এক রায়কে 'দ্বিধান্বিত' হিসেবে উল্লেখ করে, সুপ্রিম কোর্টে স্যামসাংয়ের আপিলের শুনানি করা দাবি তাদের।

তাদের করা আবেদনের নথিতে বলে হয়, “একটি নকশার পেটেন্ট এর জন্য পণ্যে অনুকরণকারীর পুরো লাভ দিয়ে দিতে বলা, যখন ওই নকশা আপাতদৃষ্টিতে পণ্যের পুরো নকশার মধ্যে খুব ছোট একটা অংশ আর বাণিজ্যিক বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

২০১৫ সালের ডিসেম্বরে এই মামলা সুপ্রিম কোর্টে নেওয়ার আবেদন করে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

নির্দিষ্টভাবে তিনটি ফিচার নকলের কথা আর লাভের অংক মাথায় রেখে জরিমানার অংক নির্ধারণ করা উচিত বলে দাবি করেছে স্যামসাং। সুপ্রিম কোর্টে করা আবেদনে প্রতিষ্ঠানটি বলে, “আয়তাকার, বাকানো কোণা আর আইকনের ধারণা নিয়ে কেউ সত্ত্বাধিকার হতে পারে না।”

স্যামসাংকে সমর্থন করে কিছু পাবলিক অ্যাডভোকেসি গ্রুপ, ৩৭ জন মেধাসম্পত্তি বিশেষজ্ঞ ও অধ্যাপক আর একটি প্রযুক্তি ব্যবসা গ্রুপও আবেদন করেছে। সব মিলিয়ে আদালতে ছয়টি আবেদনের নথি জমা দেওয়া হলো। ক্ষতিপূরণ নির্ধারণের উপায় নিয়ে আদালতের আপিল বিভাগের এক সিদ্ধান্তকে ‘কঠোর’ ও ‘প্রতিযোগিতাবিমুখ’ বলে উল্লেখ করে তারা।

সিএনএন জানিয়েছে, আদালতের নথির সূত্রমতে, ১২০ বছরের বেশি সময় ধরে নকশা পেটেন্টবিষয়ক মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় রিভিউয়ের কোনো নজির নেই। এই আবেদন নেওয়া হবে কি হবে না তা নিয়ে চলতি বছরের প্রথমার্ধের মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের মধ্যে বিবাদমান সব মামলা বন্ধ করে দেয় অ্যাপল আর স্যামসাং।